বিএনপির সঙ্গে ভোটারদের দূরত্ব তৈরি হচ্ছে: শমসের মুবিন

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ০৭:৪১ পিএম

বিএনপি এবং তাদের ভোটারদের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে বলে মনে করছেন দলটির এক সময়ের নেতা তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী।

বৃহস্পতিবার বিকেলে সিলেটের গোলাপগঞ্জে তৃণমূল বিএনপির নির্বাচনের কার্যালয় উদ্বোধন শেষে একাত্তর টেলিভিশনকে তিনি এ কথা বলেন।

শমসের মুবিন বলেন, অনেক বিএনপির ভোটার যোগাযোগ করছেন। বলছেন, ভোটের দিন ভোট দেব। কারণটা তৃণমূল বিএনপির নাম নয়। তারা ভোটাধিকার থেকে নিজেদের বঞ্চিত করবেন না। বিএনপি নির্বাচনে আসেনি তাদের সিদ্ধান্ত। কিন্তু ভোটার এবং দলের মধ্যে ভিন্নতা এসে যেতে পারে। দলের সদস্যরা ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আশা করি, নির্বাচনের ফলাফলে সেটা দেখতে পারবো।

বিএনপি ছেড়ে তৃণমূল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন সাবেক মন্ত্রী প্রয়াত নাজমুল হুদা। দলটিতে সম্প্রতি যোগ দিয়েই চেয়ারম্যানের পদে বসেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রসচিব শমসের মবিন চৌধুরী।

আর তৃণমূল বিএনপির মহাসচিবের দায়িত্বে থাকা তৈমূর আলম খন্দকারও বিএনপির সাবেক প্রভাবশালী নেতা।

সিলেট-৬ আসনে ভোট যুদ্ধে নেমেছেন শমসের মুবিন। তার শক্তিশালী প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। দলটি সারাদেশে ২৩০ আসনে প্রার্থী দিয়েছে।

শমসের মুবিন বলেন, আমাদের বক্তব্য হচ্ছে, আপনারা মার্কা দেখে ভোট দেবেন না। ব্যক্তি দেখে ভোট দেবেন। সেখানে আমি একজন যুদ্ধাহত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। এই দৃষ্টান্ত বাংলাদেশের ২৯৯টি আসনে নেই। এটা আমাদের এলাকায় একটি আলোড়ন সৃষ্টি করেছে।

বিএনপির ভোটারদের তার দল সাড়া পাচ্ছে জানিয়ে তিনি বলেন, বিএনপি যে ভোটার আছে। ভোটব্যাংক আছে। নির্বাচন যত ঘনিয়ে আসবে তারা উপলব্ধি করবে ভোট না দিয়ে নষ্ট করবো না। এবং ভোটটা দিয়ে একটা কিছু কাজ করতে পারি কিনা। আমি মনে করি এভাবে তারা এগোচ্ছে। আমরা সাড়াও পেয়েছি। হয়তো প্রকাশ্যে তারা বাইরে আসছে না। কিন্তু অনেকে যোগাযোগ করছেন।

সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ভোট আয়োজন করতে সরকারের প্রতি পুরো বিশ্বাস আছে জানিয়ে শমসের মুবিন বলেন, সে অনুযায়ী সারাদেশে তৃণমূল বিএনপির প্রচারনা চলছে।

একাত্তর/কেএসএইচ
সিলেট বিভাগে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না হামের প্রাদুর্ভাব। গত চার মাসে বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন ছাড়া বাকি সবাই শিশু। যতো সময় যাচ্ছে, মৃত্যুর মিছিল ততোই...
সিলেটের জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে একটি ওয়ান শুটার গান, ১১টি ডেটনেটর এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। 
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
দেশের শিক্ষাব্যবস্থাকে সম্পূর্ণ ফাঁকিমুক্ত ও আধুনিক করতে আগামী জুলাইয়ের বাজেট থেকে ‘স্মার্ট ক্লাসরুম’ চালু এবং শিক্ষকদের সরকারিভাবে ট্যাবলেট (ট্যাব) দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর