জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো অটোপাস নয়: উপাচার্য আমানুল্লাহ

আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ০৩:৩৬ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয় কোনোদিন অটোপাশ দেবে না উল্লেখ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, এই বিশ্ববিদ্যালয় অটোপাস দিলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। 

বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

ড. এ এস এম আমানুল্লাহ বলেন, আমাদের প্রশাসনকে চাপ দিয়ে কোনো লাভ হবে না। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে যা যা করণীয় তা করা হবে। 

তিনি আরও বলেন, দেশের শতকরা ৭০ ভাগ নিয়ন্ত্রণ করে জাতীয় বিশ্ববিদ্যালয়। আর বাকি সবগুলো বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করে মাত্র ৩০ ভাগ। এই বিশ্ববিদ্যালয়ের সংস্কার দরকার। 

এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে ক্যাম্পাসের বিভিন্ন এলাকা পরিদর্শন করে ছাত্র-শিক্ষকরা। 

এর আগে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা এবং শান্তির প্রতীক হিসেবে পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে সিন্ডিকেট হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর মো. লুৎফর রহমানের সভাপতিত্বে রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক এনামুল করিম বক্তব্য রাখেন। 

সবশেষ গেলো ২৯ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ২০১৯-২০ পরীক্ষা না নিয়ে অটো পাসের দাবিতে উপাচার্য অফিস ঘেরাও করেন শিক্ষার্থীরা।  

আরবিএস
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ২০২৪ সালের জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন ফি মওকুফ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
অটোপাশের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে আবারও হামলার শিকার হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক উল্লেখযোগ্য ঘটনা হিসেবে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে এক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানি ও হতাহতের ঘটনায় সারাদেশে শোক দিবস পালিত হচ্ছে।
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর