আইনী পদক্ষেপ নিচ্ছেন চিত্রনায়ক জায়েদ খান

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৪ এএম

নিজেকে এখনও চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যদের ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক দাবি করে জায়েদ খান বলেছেন,  নিপুন গায়ের জোরে বহিরাগত ছেলেদের এনে সাধারণ সম্পাদকের চেয়ারে বসেছেন। ভোটারদের সম্মান রাখতে আইনি পদক্ষেপ নিবেন বলেও জানান এ অভিনেতা।

রোববার (৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে একথা জানান জায়েদ খান।

জায়েদ খান বলেন, গত কয়েকদিন ধরে এফডিসিতে শত শত বাইরের মানুষ আনা হয়েছে। গায়ের জোরে নিজেকে সাধারণ সম্পাদক ঘোষণা করলেই কি সেটি কার্যকর হবে? এফডিসিতে সিনেমাের জায়গা, শিল্পের জায়গা, সেখানে বহিরাগতরা আসবে কেন? ১৭৬ জন ভোটার আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেছে। তাদের সম্মান আমাকে রাখতে হবে।

জায়েদের দাবি, শনিবার নিপুনকে সোহানুর রহমান সোহানের সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণার আগে বনানীর একটি রেস্তোরাঁয় নীলনকশা তৈরি করা হয়। এ সময় নিপুন ও সোহানুর রহমান সোহান ছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ হোসেন।

জায়েদ জানান, অবৈধভাবে নির্বাচিত সাধারণ সম্পাদককে যেন শপথ না করানো হয় এ জন্য আমি সোহানুর রহমান সোহান ও মোহাম্মদ হোসেনকে আইনি নোটিশ পাঠিয়েছে। তার কেউ আইন মানছেন না। আইনি প্রক্রিয়ায় আইনি লড়াই চালিয়ে যাবো আমি।

প্রসঙ্গত, রোববার বিএফডিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে বিজয়ী সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে নিপুনসহ তার প্যানেলের বিজয়ীরা উপস্থিত ছিলেন। জায়েদের প্যানেলের সভাপতি প্রার্থী ও সদস্য সাবেক সভাপতি মিশা সওদাগর নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চনকে শপথবাক্য পাঠ করান। নিপুনকে সমর্থনও জানান মিশা সওদাগর। এ ব্যাপারে দুঃখ করে জায়েদ বলেন, আমার সাথে যে অন্যায় হয়েছে সেটা নিয়ে কথা তার অন্তত কথা বলা উচিত ছিল।

উল্লেখ্য, শনিবার আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান অর্থের বিনিময়ে ভোট কেনার দায়ে প্রথমে বিজয়ী প্রার্থী জায়েদ খানের প্রার্থিতা বাতিল করার ঘোষণা দেন। একইসাথে নিপুনকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক ঘোষণা করেন।


একাত্তর/এআর

প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ নভেম্বর দিন...
ঢালিউডে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, এমন অভিযোগ এনে রাজধানীর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেছেন সালমানের মামা মোহাম্মদ আলমগীর। এতে ১১ জনের নাম উল্লেখ করে...
ডিগবাজিখ্যাত ঢাকায় সিনেমার নায়ক জায়েদ খান। সামাজিক মাধ্যমে বিনোদনের খোরাক হিসেবেও পরিচিত তিনি। কখনো পোশাকের বাহারি দাম, কখনো বিয়ের খবর, শিল্পী সমিতির ইস্যু আবার কখনো ডিগবাজি নিয়ে তার সোশ্যাল...
চিত্রনায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার ক্যারিয়ারে অভিনয় করেছেন সাড়ে তিনশ’র বেশি সিনেমায়।
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচার ফিরে আসার পথ উন্মুক্ত করা হলে তা হবে জুলাই গণ-অভ্যুত্থান ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি।
ঢাকা শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে তুলতে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সৌদি আরবে সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নারী ও পুরুষের বিষয়ে বিস্তারিত তথ্য উদ্ধার এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর