ঢাকা আসছিলেন সানি লিওন, অনুমতি দিয়ে বাতিল করলো মন্ত্রণালয়

আপডেট : ১০ মার্চ ২০২২, ০৩:৪৯ পিএম

শামীম আহমেদ রনি পরিচালিত ‘সোলজার’ সিনেমায় অভিনয়ের জন্য ঢাকায় আসার কথা ছিল সানি লিওনের। প্রস্তুতিও অনেকটা সম্পন্ন হয়েছিল এরইমধ্যে। কিন্তু শেষ সময়ে এসে অনুমতি বাতিল করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

বুধবার (৯ মার্চ) উপসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন বলা হয় অনিবার্য কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘মেসার্স চেয়ারম্যান ফিল্ম সিন্ডিকেট -এর ব্যানারে নির্মাণাধীন ‘সোলজার’ নামক চলচ্চিত্রে অংশগ্রহণের জন্য ১০ জন ভারতীয় অভিনয়শিল্পী ও কলাকুশলী এবং আমেরিকান অভিনেত্রী করনজিৎ কর ওয়েভারসহ (পাসপোর্ট নম্বর ৫৪৮৫৬৬৭৫৬) মোট ১১ (এগারো) জনের অনুকূলে বাংলাদেশে আগমনের অনুমতি বা ওয়ার্ক পারমিট প্রদান করা হয়। তবে, অনিবার্য কারণে আমেরিকান অভিনেত্রী করনজিৎ কর ওয়েভার (পাসপোর্ট নম্বর ৫৪৮৫৬৬৭৫৬) এর ওয়ার্ক পারমিট নির্দেশক্রমে বাতিল করা হলো।’

image


প্রসঙ্গত, এবারসহ দ্বিতীয়বারের মতো বাংলাদেশে সানি লিওনকে প্রবেশে বাধা দেওয়া হলো। এর আগে ২০১৫ সালে বাংলাদেশে আসার কথা থাকলেও ইসলামিক সংগঠনগুলোর বাধার মুখে বাংলাদেশের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি তাকে।

এদিকে তথ্য মন্ত্রণালয় সানি লিওনের ওয়ার্ক পারমিট বাতিল করলেও বাকিদের অনুমতি বহাল রাখা হয়েছে।

তারা হলেন, কৌসানী মুখার্জি, রাহুল দেব কৌশাল, রাজেশ কুমার শর্মা, রজতাভ দত্ত, বরজ কল, শান্তি লাল মুখার্জি, খরাজ মুখার্জি, বিক্রম আনন্দ সাবেরাওয়াল, দেবাশীষ  মুখার্জি ও সুপ্রিম দত্ত।

সানি লিওন ১৯৮১ সালের ১৩ই মে তারিখে কানাডার অন্টারিওর সার্নিয়া নামক শহরের এক শিখ পাঞ্জাবি পরিবারে জন্মগ্রহণ করেছেন। তার আসল নাম করেনজিত কৌর ভোহরা।

সানির বাবা তিব্বতে জন্মগ্রহণ করেছেন এবং দিল্লিতে শৈশব অতিবাহিত করেছেন, অন্যদিকে তার মা ছিলেন হিমাচল প্রদেশের সিরমৌর জেলার বাসিন্দা।

আরও পড়ুন: শিকলে বাঁধা বেজির সঙ্গে ছবি তুলে বিপাকে শ্রাবন্তী

সানি লিওন ‘কারেন মালহোত্রা’ নামেও অভিনয় করেছেন। তিনি ২০০৩ সালে পেন্টহাউস বর্ষসেরা পেটস নির্বাচিত হন, ২০১০ সালে সানি লিওন ম্যাক্সিম বিশ্বসেরা ১০ পর্নোতারকার একজন নির্বাচিত হন।

image


সানি বেশ কয়েকটি স্বাধীন মূলধারার চলচ্চিত্র এবং টেলিভিশন অনুষ্ঠানে অভিনয় করেছেন।

২০১২ সালে, তিনি পূজা ভাটের জিসম-২ নামক যৌনাবেদনময়ী থ্রিলার চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক করেছেন। বর্তমানে তিনি হিন্দি চলচ্চিত্রে কাজ করেন।


একাত্তর/আরএ

তিন বছরের অপেক্ষার পর অবশেষে গত ২০ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে অনুরাগ কাশ্যপের বহুল আলোচিত চলচ্চিত্র ‘কেনেডি’। কান চলচ্চিত্র উৎসবসহ বিশ্বের বিভিন্ন নামী উৎসবে প্রশংসা কুড়ানোর পর...
এক সময়ের পর্ন সিনেমা জগতের তারকা সানি লিওনি অতীত ফেলে নিজেকে বলিউড অভিনেত্রী হিসেবে পরিচিত করেছেন।
শুধু পেশার কারণে নয়, বরং পেশাগত জীবনে নিজের সিদ্ধান্তের জন্য চর্চায় থাকেন বলিউডের অন্যতম অভিনেত্রী সানি লিওনি। পর্ন ছবিতে কাজ করা দিয়ে কর্মজীবন শুরু সানির। তারপর ২০১১ সালে  ‘বিগ বস’ রিয়্যালিটি শোয়ের
একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে শুধু বলিউড অভিনেত্রী সানি লিওনই নন, ঢাকা ঘুরে গেছেন আরো এক ঝাঁক তারকা। এদের মধ্যে টালিউডের শীর্ষ তারকা এবং ভারতের সংসদ সদস্য মিমি চক্রবর্তী ও নুসরাত জাহানও রয়েছে। আরও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর