দুর্নীতির জবাব দিতে এসে মেজাজ হারালেন নুসরত

আপডেট : ০২ আগস্ট ২০২৩, ০৯:০৭ পিএম

দুর্নীতির অভিযোগের জবাব দিতে সংবাদ সম্মেলন ডেকে তড়িঘড়ি করে সেটি শেষ করে দিয়ে আবারও আলোচনার জন্ম দিয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও কেন্দ্রীয় সংসদ সদস্য নুসরত জাহান। নিজের বক্তব্য শেষে প্রশ্নত্তোর পর্ব শুরু হতেই মঞ্চ ছেড়ে যান এ অভিনেত্রী।

বুধবার বিকেলে নিজের কথা বলার পরেই সাংবাদিক সম্মেলন ছেড়ে বেরিয়ে যান নুসরত জাহান। উত্তর দেননি কোনও প্রশ্নের। ১০ মিনিটেই শেষ অভিনেত্রী নুসরতের সংবাদ সম্মেলন। প্রায় সব প্রশ্ন এড়িয়ে কলকাতা প্রেসক্লাব চত্বর ছেড়ে বেরিয়ে যান বসিরহাটের এই সংসদ সদস্য।

পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা তৃণমূলের লোকসভা সংসদ সদস্যের বিরুদ্ধে একটি কোম্পানি থেকে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ তোলেন সোমবার সন্ধ্যায়। আর মঙ্গলবার রাতে তাতে সুর মেলান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।

এর পরই বুধবার দুপুরে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ডাকেন নুসরত। দুপুর আড়াইটার সময় সেই বৈঠক শুরু হওয়ার কথা থাকলেও নুসরত আসেন ২৫ মিনিট দেরিতে। ঠিক তিনটে বেজে পাঁচ মিনিটে প্রেসক্লাব ছেড়ে বেরিয়ে যান বসিরহাটের সংসদ সদস্য। হা হয়ে থাকেন সাংবাদিকরা।

image


নুসরতের বিরুদ্ধে অভিযোগ, তিনি যে সংস্থার ডিরেক্টর ছিলেন, সেই সংস্থা ফ্ল্যাট দেয়ার প্রতিশ্রুতি দিয়ে অনেকের থেকে টাকা নিয়েও শেষে ফ্ল্যাট দেয়নি। উল্টে সেই টাকায় নায়িকা সাংসদ নিজের ফ্ল্যাট কিনেছেন বলে দাবি করেছিলেন শুভেন্দু।

সংবাদ সম্মেলনে এসে নুসরত জানান, তিনি ওই সংস্থা থেকে সত্যিই ঋণ নিয়ে নিজের ফ্ল্যাট কিনেছিলেন। সেই ঋণ সুদসহ ফিরিয়েও দিয়েছেন। কোনও দুর্নীতির সঙ্গে তিনি যুক্ত নন বলে দাবি করেন করেন তিনি। কিন্তু এনিয়ে প্রশ্ন আসতেই মেজাজ হারিয়ে বেরিয়ে যান তিনি।

আরও পড়ুন: নুসরতের বিরুদ্ধে ২৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নুসরত বলেন, ১ কোটি ১৬ লক্ষ ৩০ হাজার ২৮৫ টাকার ঋণ নিয়েছিলাম। সেই টাকা দিয়ে বাড়ি কিনেছি। ২০১৭ সালের ৬ মে সুদসহ ১ কোটি ৪০ লক্ষ ৭১ হাজার ৯৯৫ টাকা ফেরত দিয়েছি কোম্পানিকে। ব্যাঙ্কের নথিও আমার কাছে আছে। ৩০০ শতাংশ চ্যালেঞ্জ করতে পারি যে, আমি দুর্নীতিতে যুক্ত নই। আমি এক পয়সা নিলেও এখানে আসতাম না।


একাত্তর/আরএ

ঠোঁটকাটা স্বভাব আর স্পষ্টবাদিতার জন্য বলিউডে বরাবরই আলাদা পরিচিতি শাবানা আজমির। ধর্ম, ব্যক্তিগত স্বাধীনতা কিংবা নারীদের বোরকা পরা নিয়ে চলমান বিতর্কে আবারও নিজের সোজাসাপ্টা অবস্থান তুলে ধরে আলোচনায়...
ছোট পর্দার চেনা মুখ মৌসুমী হামিদের জীবনে এখন একেবারে নতুন এক অধ্যায়- তিনি মা হয়েছেন। ঢাকার এক হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী, আর ছেলের নাম রেখেছেন ওহী বিন ওয়াদুদ। ক্যামেরা, শুটিং...
বিয়ের পিঁড়িতে বেনারসি পরে কনের সাজ, কিন্তু কোমল হাতের মুঠোয় জ্বলজ্বলে পিস্তল- এমনই এক রোমহর্ষক ও রহস্যময় লুকে হাজির হয়ে নেটদুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ইমরাউল...
ছোট পর্দার জনপ্রিয় মুখ, মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি তার ক্যারিয়ারে যোগ করলেন এক বর্ণিল ও ঐতিহাসিক অধ্যায়। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত জমকালো এক গ্র্যান্ড...
বরগুনার আমতলীতে ঘুষ লেনদেনের অভিযোগে রুবেল খান নামের এক পৌর উপসহকারী প্রকৌশলীকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার কাছ থেকে উদ্ধার করা এক লাখ টাকার নোটের নম্বরের সঙ্গে আগে থেকে চিহ্নিত ঘুষের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে আন্তরিকভাবে কাজ করছে। প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য...
নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিনই পেট্রলবোমা দিয়ে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শুধু...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যৌথ অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ৯ রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অস্ত্র কেনাবেচায় ব্যবহৃত নগদ এক লাখ ৪০ হাজার ৭০০ টাকা জব্দ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর