ডেঙ্গুর রুদ্রমূর্তি, একদিনে হাসপাতালে রোগী ভর্তির রেকর্ড

আপডেট : ৩০ জুন ২০২৫, ০৬:১৭ পিএম

গত ২৪ ঘণ্টায় চলতি বছরের রেকর্ড সংখ্যক ৪২৯ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এসব রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ১৪৯ জন আক্রান্ত বরিশাল বিভাগে। তবে এই সময়ে ডেঙ্গুতে নতুন করে কারও মৃত্যু হয়নি।

এর আগে গত ২৪ জুন সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩৯৪ জন। এ বছরে এতোদিন এটিই ছিল একদিনে সর্বোচ্চ রোগী ভর্তি। তবে সেই রেকর্ড ভেঙে গেলো।  

সোমবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১৪৯ জন, চট্টগ্রাম বিভাগে ৫৭ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬১, ঢাকা উত্তর সিটিতে ৪২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪৫ জন, খুলনা বিভাগে ২১ জন এবং রাজশাহী বিভাগে ৫৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে একদিনে সারাদেশে ৩৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৯ হাজার ৮৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ১০ হাজার ২৯৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪২ জনের।

একাত্তর/এসি
সারাদেশে অব্যাহত রয়েছে ডেঙ্গুর চোখরাঙানি। গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক হাজার ৯৪২...
দেশে দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গুর তাণ্ডব। প্রাণঘাতী এই এডিস মশাবাহিত জ্বরে আক্রান্ত হয়ে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, নতুন করে হাসপাতালে ভর্তি হচ্ছেন হাজারো মানুষ। ডেঙ্গুর প্রকোপ মারাত্মক রূপ...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ১৫৮ জন।  
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৮৭২ জন। চলতি বছর ডেঙ্গুতে একদিনে এটাই হাসপাতালে সর্বোচ্চ ভর্তির রেকর্ড।
বাংলাদেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারি দাপ্তরিক কাজের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে দর্শনার্থীদের প্রবেশের ক্ষেত্রে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে সরকার।
রাজধানীর মিরপুর ইসিবি চত্বর এলাকার নিউ গিনি প্রপার্টিজে হামলা ও ভাঙচুরের চাঞ্চল্যকর ঘটনায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা...
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের মৃত্যুর ঘটনায় ভুক্তভোগী পরিবারের সঙ্গে আপস-মীমাংসা হয়েছে। মামলার আসামি সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম...
সংবিধান সংশোধনে আবারও গণভোটের কথা বলে সরকার দেশকে নতুন সঙ্কটের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, এর জবাব জনগণই দেবে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর