তরুণদের জন্য তামাকজাত পণ্য ক্রয়ে আজীবনের জন্য নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে নিউজিল্যান্ড। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) প্রকাশ হওয়া আংশিক প্রস্তাবে এ তথ্য জানা যায়।
প্রস্তাবে বলা হয়, ২০২৭ সাল থেকে ১৪ এবং তার কম বয়সী শিশুরা জীবনে কখনোই সিগারেট কিনতে পারবে না। খুচরা সিগারেট বিক্রির অনুমোদন এবং নিকোটিনের পরিমাণ কমানোর প্রস্তাবও করা হয়।
আরও পড়ুন: ফিলিপাইনে মাদকবিরোধী যুদ্ধের তদন্ত চালানো সাংবাদিক খুন
দেশটির সহযোগী স্বাস্থ্যমন্ত্রী আয়েশা ভেরাল জানান, তারা চান তরুণরা যেনো কখনোই ধূমপান শুরু না করে। তরুণদের কাছে সিগারেটসহ তামাকজাত পণ্য বিক্রিকে অপরাধ হিসাবে গণ্য করার ঘোষণা দেন তিনি।
একে তামাক শিল্পের বিরুদ্ধে বিশ্বের সবচেয়ে কঠিন পদক্ষেপ বলে আখ্যা দেয়া হয়েছে। পরিসংখ্যান বলছে, দেশটির ১৫ বছরের বেশি বয়সী ১১ দশমিক ছয় শতাংশ নাগরিক ধূমপান করেন। মাওরি আদিবাসীদের ক্ষেত্রে এ হার ২৯ শতাংশ।
একাত্তর/এসজে
