কাশ্মীরে মন্দিরে পদদলিত হয়ে ১২ পুণ্যার্থীর মৃত্যু

আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ০৪:০৫ পিএম

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের বিখ্যাত মাতা বৈষ্ণদেবী মন্দির এলাকায় পদদলিত হয়ে ১২ পুণ্যার্থী মারা গেছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন।

শনিবার (১ জানুয়ারি) নতুন বছর শুরুর দিনে এ দুর্ঘটনা ঘটে। নতুন বছরে পূজা দিতে বহু ভক্ত মন্দির চত্বরে ভিড় জমালে হুড়োহুড়ির এক পর্যায়ে তারা পদদলিত হন।

শনিবার স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জম্মু থেকে ৫০ কিলোমিটার দূরে ত্রিকূট পাহাড়ের ওপর বৈষ্ণদেবীর মন্দির অবস্থিত। নতুন বছরের শুরুতে পূজা দিতে মন্দিরে ভিড় জমান তীর্থযাত্রীরা।

পুলিশের অতিরিক্ত মহাপরিচালক (এডিজিপি) মুকেশ সিং বলেছেন, মন্দিরে পদদলিত হওয়ার ঘটনায় ১২ জন নিহত হওয়ার পাশাপাশি আরো প্রায় ২০ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অনেকের অবস্থা গুরুতর।

দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক সন্তপ্ত পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন। একইসঙ্গে তার কার্যালয় থেকে ঘোষণা দেওয়া হয়েছে, জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহত ব্যক্তির প্রত্যেকের পরিবারকে দুই লাখ রুপি করে দেওয়া হবে। আহত ব্যক্তিদের প্রত্যেককে দেওয়া হবে ৫০ হাজার রুপি।

আরও পড়ুন: করোনায় একদিনে সর্বোচ্চ সংক্রমণ দেখল ফ্রান্স

এদিকে জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল মনোজ সিনহার সরকারি টুইটার অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করার কথা বলা হয়েছে। এতে আহত ব্যক্তিদের জন্য প্রার্থনা করা হচ্ছে বলেও উল্লেখ করা হয়।


একাত্তর/আরএ

পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সরকারবিরোধী আন্দোলন এবং সাম্প্রতিক বিতর্কিত নির্বাচনে ইসলামাবাদ সরকারের কঠোর দমনপীড়নের চিত্র তুলে ধরার পর আন্তর্জাতিক সংবাদমাধ্যম- আল জাজিরার ওপর অঘোষিত নিষেধাজ্ঞা জারি...
জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় শনিবার এক বিরল ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। চলন্ত ট্রেনের ইঞ্জিনের উইন্ডস্ক্রিনে একটি ঈগলের সজোরে ধাক্কা লাগার ফলে কাঁচ ভেঙে সেটি সরাসরি লোকোমোটিভ কেবিনের ভেতরে এসে...
ভারতের কাশ্মীরে লাদাখের রাজ্য মর্যাদা ও ষষ্ঠ তফসিলের দাবিতে চলমান আন্দোলনের প্রধান মুখপাত্র, বিখ্যাত পরিবেশবাদী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের বিরুদ্ধে তদন্তের সময় তার সঙ্গে পাকিস্তানের যোগ থাকার কথা...
কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে সামরিক সংঘাতের পর পাকিস্তানের রাজনীতিতে নাটকীয় মোড়। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে আলোচনায় রাজি হয়েছেন দেশটির প্রধান বিরোধী নেতা ইমরান খান।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর