ইথিওপিয়ায় বিদ্রোহী নেতাদের সাধারণ ক্ষমা ঘোষণা

আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ০৭:৪৮ পিএম

ইথিওপিয়ায় বিদ্রোহী গোষ্ঠীর বেশ কয়েকজন নেতাকে কারাগার থেকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

শুক্রবার (৭ জানুয়ারি) এক বিবৃতিতে দেশটির সরকারি যোগাযোগ দপ্তর জানিয়েছে, ১৫ মাসের যুদ্ধের পর বিরোধীদের সাধারণ ক্ষমা ঘোষণা করে তাদের সাথে আলোচনায় বসতে প্রস্তুত সরকার। 

এক বিবৃতিতে প্রধানমন্ত্রী আবি আহমেদ বলেন, জাতীয় একতা অর্জনের লক্ষ্যে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 

মুক্তি পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টের (টিপিএলএফ) বেশ কয়েকজন শীর্ষ নেতাসহ অন্যান্য গোষ্ঠীর নেতারা।  

আরও পড়ুন: কাজাখ গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান আটক

ইথিওপিয়ার টাইগ্রে অঞ্চলের বিদ্রোহী গোষ্ঠীর নেতাদের মুক্ত করার এই সিদ্ধান্তকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মনে করা হচ্ছে। 

তবে, টিপিএলএফ নেতাদের সাথে শিগগির কোনপ্রকার আলাপ-আলোচনার ব্যাপারে কিছু বলেনি সরকার। গত মাসে টিপিএলএফ জানিয়েছিল, রাজনৈতিক বন্দিদের মুক্ত করে টাইগ্রের ওপর থেকে অবরোধ তুলে নিলে আলোচনা বসতে প্রস্তুত তারা। 

এক বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে।


একাত্তর/এসজে

পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। সোমবার রাতে ডিরে দাওয়া শহরের কাছাকাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ইথিওপিয়ায় ভয়াবহ ভূমিধসের ঘটনায় কমপক্ষে ২২৯ জন নিহত হয়েছেন। এ সংখ্যা আরও বাড়তে পারে। রোব ও সোমবার ভারী বৃষ্টিপাতের পর এ ভূমিধসের ঘটনা ঘটে। 
ইথিওপিয়ার উত্তর টাইগ্রে অঞ্চলের রাজধানীতে শিশুদের খেলার মাঠ লক্ষ্য করে চালানো বিমান হামলায় কমপক্ষে সাত জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, প্রায় চার মাসের যুদ্ধবিরতির পর এই ধরনের হামলা...
এক সপ্তাহের ভেতর দ্বিতীয়বারের মতো বিমান হামলায় ঘটনা ঘটলো পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ার উত্তরাঞ্চলের তাইগ্রেতে। এ বিমান হামলায় কমপক্ষে ১৭ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের বেশিরভাগই নারী। তাইগ্রের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর