বিশ্ববাজারে আবারও তেলের দাম ১০০ ডলার ছাড়ালো

আপডেট : ১৮ মার্চ ২০২২, ০১:২৮ পিএম

বিশ্ববাজারে তেলের দামে আবার বেড়েছে। বিশেষ করে ইউক্রেনে রাশিয়ার হামলার পরপর আবারও একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। সরবরাহ সংকটের কারণে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম। 

বৃহস্পতিবার (১৭ মার্চ) তেলের দাম ফের ১০০ ডলার ছাড়িয়েছে।

জানা গেছে, তেলের দাম কমে এই সপ্তাহের শুরুতে ব্যারেল প্রতি ৯৪ ডলারে দাঁড়ায়। এখন যুক্তরাষ্ট্রের ক্রুডের দাম আট শতাংশ বেড়ে ১০২ দশমিক ৯৮ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে ব্রেন্ট ক্রুডের দাম নয় শতাংশ বেড়ে ১০৬ দশমিক ৬৪ ডলার হয়েছে।

জ্বালানি ব্যবসায়ীরা জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেন এখনো কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। এ কারণে সব ক্ষেত্রেই হতাশা বাড়ছে। সম্প্রতি তেলের দাম কমার অন্যতম কারণ ছিল দেশ দুইটির মধ্যে যুদ্ধ বিরতির সম্ভাবনা। কিন্তু যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে রাশিয়ার তেলের সরবরাহ কমে যাবে বলে ধারণা করা হচ্ছে।

৭ মার্চ বিশ্ববাজারে ব্রেন্টের দাম উঠেছিল ১৩৯ দশমিক ১৩ ডলার, যা গত ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ। ওই সময় ডব্লিউটিআই’র দাম উঠেছিল ২০০৮ সালের পর সর্বোচ্চ ১৩০ দশমিক ৫০ ডলারে।


একাত্তর/এআর

ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দেশটির রাজধানী ও সবচেয়ে জনবহুল প্রদেশে আগামী এক মাস সরকারি গণপরিবহনে...
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। জ্বালানি তেলের বাজার পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান- ট্রিপল এ এর তথ্যমতে, মঙ্গলবার দেশটিতে প্রতি...
বিশ্ববাজারে মধ্যপ্রাচ্যের অপরিশোধিত তেল এখন ইতিহাসের সব রেকর্ড ভেঙে বিশ্বের সবচেয়ে দামি তেলে পরিণত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের সর্বশেষ তথ্যে এই চিত্র উঠে এসেছে।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন কেবল মিসাইল আর বোমার লড়াইয়ে সীমাবদ্ধ নেই, এটি এখন এক ভয়াবহ বৈশ্বিক অর্থনৈতিক যুদ্ধে রূপ নিয়েছে। বুধবার পারস্য উপসাগরে তিনটি বাণিজ্যিক জাহাজে ইরানি হামলার পর তেহরান কঠোর...
শিক্ষকদের অসামান্য অবদানকে স্মরণ ও শ্রদ্ধা জানাতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সোমবার যথাযোগ্য মর্যাদায় পালিত হতে যাচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। ইউনেস্কোর উদ্যোগ অনুযায়ী এ বছর দিবসটির মূল...
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের চূড়ান্ত উত্তরণের পরও যুক্তরাজ্যের বাজারে ৯২ শতাংশ পণ্যের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বহাল থাকবে বলে এক আশাব্যঞ্জক তথ্য জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ...
নতুন বেতন কাঠামোতে সরকারি চাকরিজীবীরা প্রায় তিন মাসের বকেয়া বা এরিয়ার অক্টোবরের বেতনের সঙ্গে পাবেন। তবে, প্রত্যেকের বকেয়ার পরিমাণ এক হবে না। গ্রেড, বর্তমান মূল বেতন, নতুন কাঠামোতে নির্ধারিত মূল...
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর