মেয়েদের স্কুল খোলার কয়েক ঘণ্টার মধ্যেই বন্ধ করে দিল তালেবান

আপডেট : ২৩ মার্চ ২০২২, ১১:৩২ পিএম

দীর্ঘদিন বন্ধ থাকার পর আফগানিস্তানে মেয়েদের স্কুল খুলে দেওয়ার কয়েক ঘণ্টা পরই আবার তা বন্ধ করে দিয়েছে তালেবান সরকার। 

পূর্বঘোষণা অনুযায়ী বুধবার (২৩ মার্চ) সকাল থেকেই রাজধানী কাবুলসহ দেশটির বিভিন্ন শহরের স্কুলগুলোতে আসতে শুরু করে মেয়েরা। কিন্তু হঠাৎ বন্ধের ঘোষণা দেওয়ায় মন খারাপ করে ফিরে যেতে দেখা গেছে তাদের।

ক্ষমতা গ্রহণের পর নারীশিক্ষা নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখালেও  তাৎক্ষণিকভাবে স্কুল বন্ধ করে দেওয়ার এই ঘটনায় নারীশিক্ষার বিষয়ে তাদের নীতি নিয়ে নতুন করে শঙ্কা সৃষ্টি হয়েছে।

হঠাৎ করেই তালেবান সরকারের এই স্কুল বন্ধের ঘোষণার কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যাও দেয়নি দেশটির শিক্ষা মন্ত্রণালয়।

তালেবানদের শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আজিজ আহমদ রায়ান বলেন, আফগানিস্তানের বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষের দৃষ্টিভঙ্গি এখনও বদলায়নি। 

তাদের কিছু সাংস্কৃতিক বিধিনিষেধ আছে উল্লেখ করে তিনি বলেন, এসব কারণে ইসলামি প্রজাতন্ত্রের প্রধান মুখপাত্র বিষয়টি নিয়ে আরও ভালো ব্যাখ্যা দিতে পারবেন।

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক এক তালেবান নেতা বলেছেন, মঙ্গলবার (২২ মার্চ) তালেবানের আধ্যাত্মিক কেন্দ্র কান্দাহারে শীর্ষ নেতাদের একটি বৈঠক হয়েছে। ওই বৈঠকেই স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

এভাবে হঠাৎ করেই স্কুল বন্ধ করে দেওয়ায় মেয়েরা কান্না করতে করতে বের হয়ে গেছে বলে জানান কাবুলের ওমরা খান গার্লস স্কুলের শিক্ষক পালওয়াশা। 

আর আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রিনা আমিরি টুইট করে জানিয়েছেন, স্কুল বন্ধ করায় তালেবানের ওপর আস্থা কমে গেছে।


একাত্তর/জো  

গভর্নর আবদুল্লাহ সারহাদি চিকিৎসাধীন এক কিশোরের ভাঙা হাতের জন্য কিছু টাকা দিলেন, তারপর স্থানীয় একটি মসজিদের কাজের জন্যও কিছু অর্থ তুলে দিলেন। এরপর উত্তর আফগানিস্তানে তাঁর কার্যালয়ে ঘটে গেল এক...
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি স্কুলের কাছে নজিরবিহীন ও নৃশংস হ্যান্ড গ্রেনেড হামলায় অন্তত ৫০ জন শিশু গুরুতর আহত হয়েছে। মূলত শিয়া মুসলিম ও সংখ্যালঘু হাজারা সম্প্রদায় অধ্যুষিত এলাকায় এই হামলা...
পশ্চিমা শক্তির প্রস্থান ও মার্কিন সমর্থিত সরকারের পতনের পর আফগানিস্তানের ক্ষমতায় তালেবানের সুদীর্ঘ পাঁচ বছর পূর্ণ হলো। শনিবার রাজধানী কাবুলে সাবেক মার্কিন দূতাবাসের বাইরে সাঁজোয়া যান ও...
আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকে প্রায় ২৪ লাখ কিশোরী মাধ্যমিক শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হয়েছে বলে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) সম্প্রতি এক উদ্বেগজনক...
গাইবান্ধার সুন্দরগঞ্জে অসুস্থ গরু জবাই ও মাংস কাটাকাটির পর অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে চিকিৎসা নেওয়া মানুষের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। গত দুই দিনে নতুন করে আরও তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে গুরুত্বপূর্ণ ‘লিগ্যাল অফিসার’ (আইন কর্মকর্তা) হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের একমাত্র কন্যা জাইমা...
সরকার ও পুলিশ বাহিনী নিয়ে অডিও বিতর্কে আলোচনায় আসা রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 
ন্যাশনাল ব্যাংক পিএলসি-তে জমা থাকা নিজেদের কষ্টার্জিত সঞ্চয়ের টাকা তুলতে না পেরে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন চারজন আমানতকারী। ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা থাকা সত্ত্বেও চেক জমা দিয়ে অর্থ উত্তোলন করতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর