স্কুলে যাবার দাবিতে কাবুলে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট : ২৭ মার্চ ২০২২, ০৩:৫৩ পিএম

আফগানিস্তানে মেয়েদের মাধ্যমিক স্কুল খোলার দাবিতে রাজধানী কাবুলে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

তালেবান সরকার স্কুল বন্ধ ঘোষণা দেয়ার পর এ আন্দোলনের ডাক দেন তারা। বিক্ষোভ কর্মসূচিতে তারা দ্রুত স্কুল খুলে দেয়ার দাবি জানান। 

শনিবার (২৬ মার্চ) ‘স্কুল খুলুন’, ন্যায়বিচার চাই, স্লোগানে মুখরিত হয় কাবুলের রাজপথ। কাবুলের একটি চত্বরে জড়ো হয়ে আন্দোলনকারীরা বলেন, শিক্ষা মৌলিক অধিকার, রাজনৈতিক পরিকল্পনা নয়। 

বিক্ষোভকারী শিক্ষার্থীরা ব্যানার হাতে সেখান থেকে অল্প দূরত্বে একটি মিছিল করে। তবে তালেবান যোদ্ধারা ঘটনাস্থলে পৌঁছালে তারা ছড়িয়ে-ছিটিয়ে পড়ে।

গত আগস্টে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর মেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া বন্ধ করে দেয়। এনিয়ে সারাবিশ্বে ব্যাপক সমালোচনার মুখে পড়ে তালেবান। 

এ পরিস্থিতিতে গত বুধবার দেশটির মেয়েদের জন্য মাধ্যমিকের স্কুল খুলে দেয়ার কয়েক ঘণ্টা পর আবার তা বন্ধ করে দিয়েছে তালেবান সরকার। 

কাবুল তরফে জানানো হয়, মাধ্যমিকের মেয়ে শিক্ষার্থীদের জন্য ইসলামী আইন অনুসারে একটি পরিকল্পনা তৈরি না হওয়া পর্যন্ত তাদের স্কুলে যাওয়া বন্ধ থাকবে।

যৌথ এক বিবৃতিতে ব্রিটেন, কানাডা, ফ্রান্স, ইতালি, নরওয়ে, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা জানান, তালেবানের এই সিদ্ধান্ত তাদের বৈধতার ক্ষেত্রে তাদেরই ক্ষতি করবে।

গভর্নর আবদুল্লাহ সারহাদি চিকিৎসাধীন এক কিশোরের ভাঙা হাতের জন্য কিছু টাকা দিলেন, তারপর স্থানীয় একটি মসজিদের কাজের জন্যও কিছু অর্থ তুলে দিলেন। এরপর উত্তর আফগানিস্তানে তাঁর কার্যালয়ে ঘটে গেল এক...
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি স্কুলের কাছে নজিরবিহীন ও নৃশংস হ্যান্ড গ্রেনেড হামলায় অন্তত ৫০ জন শিশু গুরুতর আহত হয়েছে। মূলত শিয়া মুসলিম ও সংখ্যালঘু হাজারা সম্প্রদায় অধ্যুষিত এলাকায় এই হামলা...
পশ্চিমা শক্তির প্রস্থান ও মার্কিন সমর্থিত সরকারের পতনের পর আফগানিস্তানের ক্ষমতায় তালেবানের সুদীর্ঘ পাঁচ বছর পূর্ণ হলো। শনিবার রাজধানী কাবুলে সাবেক মার্কিন দূতাবাসের বাইরে সাঁজোয়া যান ও...
আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকে প্রায় ২৪ লাখ কিশোরী মাধ্যমিক শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হয়েছে বলে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) সম্প্রতি এক উদ্বেগজনক...
গাইবান্ধার সুন্দরগঞ্জে অসুস্থ গরু জবাই ও মাংস কাটাকাটির পর অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে চিকিৎসা নেওয়া মানুষের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। গত দুই দিনে নতুন করে আরও তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে গুরুত্বপূর্ণ ‘লিগ্যাল অফিসার’ (আইন কর্মকর্তা) হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের একমাত্র কন্যা জাইমা...
সরকার ও পুলিশ বাহিনী নিয়ে অডিও বিতর্কে আলোচনায় আসা রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 
ন্যাশনাল ব্যাংক পিএলসি-তে জমা থাকা নিজেদের কষ্টার্জিত সঞ্চয়ের টাকা তুলতে না পেরে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন চারজন আমানতকারী। ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা থাকা সত্ত্বেও চেক জমা দিয়ে অর্থ উত্তোলন করতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর