মোদির জম্মু সফরের আগে বন্দুকযুদ্ধে নিরাপত্তা কর্মকর্তা নিহত

আপডেট : ২২ এপ্রিল ২০২২, ০৩:২৮ পিএম

ভারতের জম্মুতে ভয়ানক বন্ধুকযুদ্ধে এক নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত হয়েছে দুই সন্ত্রাসীও।

শুক্রবার (২২ এপ্রিল) সকালে জম্মু শহরের সুঞ্জওয়ান ক্যান্টনমেন্ট এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দুই দিনের জম্মু সফরের ঠিক আগে আগে এ ঘটনা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।  

জানা গেছে, জম্মু শহরের সুঞ্জওয়ান ক্যান্টনমেন্ট এলাকায় নিরাপত্তা বাহিনী অভিযান চালালে বন্দুকযুদ্ধ শুরু হয়।

পুলিশ জানায়, সন্ত্রাসীরা শহরে হামলা চালাতে পারে বলে তাদের কাছে তথ্য ছিল।

দ্য সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) জানায়, সন্ত্রাসীরা তাদের বাহিনীর সদস্যদের বহন করা একটি বাসে হামলা চালায়। এতে একজন সহকারী উপ-পরিদর্শক নিহত হন।

সিআইএসএফের এক সদস্যের বরাতে জানা গেছে, হামলার শিকার বাসটিতে ১৫ জন আরোহী ছিলেন। হামলার পর পাল্টা হামলায় সন্ত্রাসীরা পালিয়ে যায়। 

হামলার ঘটনায় সিআইএসএফের এক সদস্য নিহত ও আরও দুইজন আহত হয়েছেন বলেও জানান তিনি। 

জম্মু  ও কাশ্মীর পুলিশ প্রধান দিলবাগ সিং বলেন, সুঞ্জওয়ানে লড়াইয়ে দুই সন্ত্রাসী নিহত হয়েছে। সেখানে সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর সর্বোচ্চ ক্ষতি করার লক্ষ্য নিয়ে একটি বড় ধরনের হামলার পরিকল্পনা করছিল। 

উল্লেখ্য, রোববার (২৪ এপ্রিল) ওই অঞ্চলে দুই দিনের এক সফরে যাওয়ার কথা রয়েছে নরেন্দ্র মোদির। ২০১৯ সালের আগস্টে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর সেখানে এটি হতে যাচ্ছে তার প্রথম রাজনৈতিক সফর। 


একাত্তর/জো 

ভারতের জম্মু জেলার আখনুরে তীর্থযাত্রী বহনকারী একটি বাস খাদে পড়ে অন্তত ২১ জন নিহত ও আরও কমপক্ষে ৪৭ জন আহত হয়েছেন। আহতদের অনেকের অবস্থা গুরুতর। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে।
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে একটি সেনা ক্যাম্পে বন্দুক হামলায় তিন ভারতীয় সেনা নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দু'জন। অন্যদিকে সেনাদের গুলিতে দুই হামলাকারীও নিহত হয়েছে। ক্যাম্পে...
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়্যবা'র গ্রেপ্তার হওয়া নেতা তালিব হোসাইন শাহ ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সক্রিয় সদস্য ছিল বলে জানা গেছে। জম্মুতে বিজেপি'র মাইনরিটি মোর্চা’র...
সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগে কাশ্মীরের শীর্ষ বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যক্রমে অর্থায়ন ও অংশগ্রহণের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর