পার্লামেন্টে পর্নোগ্রাফি দেখার দায়ে পদ ছাড়লেন ব্রিটিশ এমপি

আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ১০:৫৯ পিএম

ব্রিটিশ পার্লামেন্ট কক্ষে বসে পর্নোগ্রাফি দেখার দায় স্বীকার করে এমপি পদ থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সদস্য নীল প্যারিশ।  

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ইংল্যান্ডের ডেভন অঞ্চলের এ এমপি বলেন, এটি একটি "উন্মাদনার মুহূর্ত" ছিল এবং "আমি যা করছিলাম তাতে আমি গর্বিত নই"।

তিনি আরও জানান, সংসদ কক্ষে বসে মোবাইল ফোনে ট্রাক্টরের ভিডিও দেখতে গিয়ে তিনি প্রথমবার ভুল করে পর্ন ভিডিও দেখে ফেলেন। কিন্তু পরেবার তিনি ইচ্ছে করেই আবার পর্নোগ্রাফি দেখেন।

প্যারিশ বলেন, আমার সবচেয়ে বড় অপরাধ ছিল (পর্নসাইটে) দ্বিতীয়বার যাওয়া।

আমি ভুল ছিলাম, আমি বোকা ছিলাম, আমি মনের বোধ হারিয়েছিলাম বলেও আক্ষেপ করেন তিনি।

আরও পড়ুন: সৌদিতে দেখা যায়নি শাওয়ালের চাঁদ, ঈদ সোমবার

৬২ বছর বয়স্ক এ সংসদ সদস্য পার্লামেন্ট কক্ষে বসে যখন পর্ন দেখছিলেন তখন তার পাশে বসা দু'জন নারী সহকর্মীও ব্যাপারটা দেখে ফেলেন।

ওই দুই নারী সহকর্মীর দাবি, তারা প্যারিশের পাশে বসেছিলেন। তার ফোনে প্রাপ্তবয়স্কদের বিষয়বস্তু দেখেছেন তারাও।  

এদিকে এসব অভিযোগে শুক্রবার কনজারভেটিভ পার্টি থেকে প্যারিশকে বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে বলেও জানায় কর্তৃপক্ষ। 


একাত্তর/আরবিএস 

১১৭ মোমবাতি নিভিয়ে শতায়ুর নতুন এক মাইলফলক স্পর্শ করলেন ব্রিটিশ নারী ইথেল ক্যাথারহ্যাম। যুক্তরাজ্যের ইতিহাস পাতায় নিজের নামটি একেবারেই আলাদা করে লিখিয়ে নিলেন তিনি, তিনিই প্রথম কোনো ব্রিটিশ ব্যক্তি,...
ইরান সম্প্রতি ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়ায় অবস্থিত মার্কিন-ব্রিটিশ যৌথ সামরিক ঘাঁটি লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
ব্রিটিশ টহল জাহাজ এইচএমএস সেভার্ন সম্প্রতি ইংলিশ চ্যানেল দিয়ে যাওয়ার সময় একটি রুশ যুদ্ধজাহাজ এবং একটি ট্যাঙ্কারকে অনুসরণ করে সেগুলোকে আটক করেছে বলে রোববার জানিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ইংল্যান্ডে বাংলাদেশি কমিউনিটিকে কটাক্ষ করে মন্তব্য করায় তোপের মুখে পড়েছেন ব্রিটেনের লেবার পার্টির প্রধান স্যার কিয়ার স্টার্মার। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর