বিনামূল্যে ব্যবহার করা যাবে না টুইটার: ইলন মাস্ক

আপডেট : ০৪ মে ২০২২, ১২:৫০ পিএম

আগামীতে  টুইটার আর বিনামূল্যে ব্যবহার করা যাবে না বলে ঘোষণা দিয়েছেন এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের নতুন কর্ণধার ইলন মাস্ক ।

টুইটার ব্যবহার করার জন্য টাকা খরচ করতে হতে পারে। টুইটারে দেওয়া এক বার্তায় নিজেই এই তথ্য জানিয়েছেন ইলন মাস্ক। বুধবার (৪ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, টুইটার ব্যবহার করতে বাণিজ্যিক ও সরকারি ব্যবহারকারীদের টাকা দিতে হবে বলে জানিয়েছেন ইলন মাস্ক। তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য টুইটার বিনামূল্যেই ব্যবহারযোগ্য থাকবে।

টুইটারে দেওয়া এক বার্তায় ইলন মাস্ক বলেছেন, ‘টুইটার সব সময়ই সাধারণ ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে থাকবে। কিন্তু বাণিজ্যিক ও সরকারি ব্যবহারকারীদের জন্য সামান্য খরচ দিতে হতে পারে।’

অবশ্য এ বিষয়ে বিস্তারিত জানতে বার্তাসংস্থা রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও টুইটার কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

উল্লেখ্য, রেকর্ড ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে টুইটার কেনার চুক্তি করেছেন ইলন মাস্ক। এরপর থেকেই অনেক সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হচ্ছে যে, সোশ্যাল মিডিয়া জায়ান্ট এই প্রতিষ্ঠানে অনেক বড় পরিবর্তন করতে চলেছেন ইলন মাস্ক।

এমনকি টুইটারের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পরাগ আগরওয়াল এবং পলিসি হেড বিজয়া গাড্ডেকে কোম্পানি থেকে সরিয়ে দেওয়া হতে পারে বলেও শোনা যাচ্ছে।

টুইটার কেনার ঘোষণা দেওয়ার পর ইলন মাস্ক বলেছিলেন, যেকোনো গণতন্ত্রের জন্য বাকস্বাধীনতা খুবই গুরুত্বপূর্ণ। টুইটার হলো একটি ডিজিটাল টাউন স্কয়ার, যেখানে মানবতার ভবিষ্যত নিয়ে আলোচনা করা হয়।

আরও জানানো হয়েছিল, তিনি নতুন বৈশিষ্ট্যগুলোর সঙ্গে টুইটারকে আরও ভালো বা উন্নত করতে চান। টুইটে মাস্ক জানিয়েছিলেন, তিনি অ্যালগরিদম ওপেন সোর্স রেখে টুইটারের বিশ্বাসযোগ্যতা বাড়াতে চান।


একাত্তর/এসএ

২০২২ সালে জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট টুইটার (বর্তমানে এক্স) কিনে ব্যাপক হইচই ফেলে দিয়েছিলেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। কিন্তু তিন বছর না যেতেই এবার সেই এক্স বিক্রি করে দিলেন এই মার্কিন...
ব্রাজিলের আইনে বলা হয়েছে, সব ইন্টারনেট কোম্পানিকে তাদের দেশে একজন প্রতিনিধি রাখতে হবে। কিন্তু চলতি মাসে এক্স (সাবেক টুইটার) ব্রাজিল থেকে তাদের আইনি প্রতিনিধিকে সরিয়ে নিয়েছে।
ইলন মাস্কের টুইটারকে টেক্কা দিতে নতুন মাইক্রোব্লগিং সাইট আনছেন ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার সিইও মার্ক জাকারবার্গ।বৃহস্পতিবার থেকে অ্যাপল অ্যাপস্টোরে পাওয়া যাবে থ্রেডস নামের অ্যাপটি। এটি লিঙ্ক করা...
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দুই সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ফেসবুক ও টুইটারের শীর্ষ ব্যক্তি হিসেবে মার্ক জাকারবার্গ ও ইলন মাস্কের মধ্যে প্রতিযোগিতা থাকাটা অস্বাভাবিক কিছু নয়। এবার এই দুই জায়ান্ট...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর