রানির সিংহাসনে আরোহণের ৭০ বছর পূর্তিতে ব্যাপক কর্মসূচি

আপডেট : ৩১ মে ২০২২, ১১:১৪ পিএম

ব্রিটেনের রানি এলিজাবেথের সিংহাসনে বসার ৭০ বছর পূর্তি উদযাপন করতে গোটা দেশটিতে নেয়া হয়েছে ব্যাপক কর্মসূচি। চলছে নানা আয়োজনের অনুশীলনও। 

এর অংশ হিসেবে স্কুলগুলোতে চলেছে ব্যতিক্রমী শিক্ষা কার্যক্রম। রানী দ্বিতীয় এলিজাবেথই একমাত্র মোনার্ক যিনি বাংলাদেশসহ ভ্রমন করেছেন বিশ্বের ১০০ টি দেশে। 

রানী দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে আরোহণের ৭০ বছর পূতিকে উদযাপন করতে চার জুন আবারো ব্রিটেনবাসী জড়ো হবেন বাকিংহ্যাম প্যালেসের সামনে।

ব্রিটেনের স্কুলগুলোও নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করছে প্লাটিনাম জুবিলি উৎসব। পূর্ব লন্ডনের বিগল্যান্ড গ্রিন স্কুলের এই শিশুরা শুক্রবার বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেয়। 

মাথায় মুকুট পরে ব্রিটেনের পতাকা হাতে নিয়ে শোভাযাত্রায় অংশ নেওয়া বেশ কয়েকজন শিশু জানালো রানীর ৭০ বছরের শাসন সম্পর্কে তারা অনেক কিছুই জানেন, শিখেছেনও। 

বাকিংহ্যাম প্যালেস সূত্র জানিয়েছে, ব্রিটেনের ইতিহাসে রানী দ্বিতীয় এলিজাবেথই দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী মোনার্ক। যিনি কমনওয়েলথভুক্ত দেশগুলোতে ভ্রমন করেছেন ১৫০ বার। 

ভ্রমন করেছেন একশ’র বেশি দেশে। পেট্রন হিসেবে যুক্ত রয়েছেন প্রায় পাঁচ শতাধিকের বেশি সামাজিক ও চ্যারিটি সংগঠনে। 

১৯৫২ সালের পর থেকে রানির ১৮০টি গার্ডেন পার্টিতে অংশ নিয়েছে প্রায় দেড় লাখ মানুষ। 

শতবর্ষী তিন লাখ নাগরিক ও বিবাহের ৬০ বছর পূর্তি উদযাপন করেছে এমন ৯ লাখ দম্পতিকে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন রানী দ্বিতীয় এলিজাবেথ। 

রানীর দীর্ঘ ৭০ বছরের শাসনকালে ব্রিটিশ পার্লামেন্টের প্রধানমন্ত্রীর পদ বদল হয়েছে ১৪ বার।


সদ্য প্রয়াত ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের আত্মার জন্য ওমরাহ পালন করতে গিয়ে মক্কায় গ্রেপ্তার হয়েছেন এক ইয়েমেনি নাগরিক। সোমবার (১২ সেপ্টেম্বর) মক্কার গ্র্যান্ড মসজিদ থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার...
যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথকে বলা হতো বিশ্বের সবচেয়ে ধনীনারী। তিনি এখন নেই, তবু তাঁর সম্পদের পরিমাণ নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। তবে রীতিঅনুযায়ী, রানির সম্পদের হিসাব গোপন রাখা হবে।এমনকি...
মাত্র ২৫ বছর বয়সে ব্রিটিশ রাজত্বের দায়িত্ব গ্রহণ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ। যুক্তরাজ্যে তাঁর মতো দীর্ঘ সময় সিংহাসনে আসীন থাকার ইতিহাস আর কারও নেই।তাঁর মৃত্যুতে একটি যুগের অবসান হলো ব্রিটিশ...
দীর্ঘ ৭০ বছরের রাজত্ব শেষে ৯৬ বছর বয়েসে মারা গেছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। তার দীর্ঘ জীবন ছিল নানা বৈচিত্রে ভরপুর। যেমন,ব্রিটেনের রানি হওয়ার আগে রাজকুমারী থাকাকালীন দ্বিতীয় বিশ্বযুদ্ধের...
ঐতিহাসিক ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে সরকারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সোমবার, সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে এই...
৪৯তম বিশেষ বিসিএসে প্রাথমিক প্রজ্ঞাপন থেকে বাদ পড়া প্রার্থীদের মধ্য থেকে আরও ৪০ জনকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ প্রদান করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার, রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে না এবং এ ধরনের কোনো ইচ্ছাও সরকারের নেই।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে এবং কেনাকাটার সুবিধার্থে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময়সীমা বাড়িয়েছে সরকার। আগামী ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর