রাশিয়ান সাংবাদিককে নাগরিকত্ব দিলো ইউক্রেন

আপডেট : ০৩ জুন ২০২২, ০৯:২৫ পিএম

রাশিয়ার ইউক্রেন আক্রমণের প্রতিবাদ করার পর সরকারের রোষের মুখে রাশিয়া থেকে পালিয়ে যাওয়া সাংবাদিক অ্যালেকজান্ডার নেভজোরভকে নাগরিকত্ব দিয়েছে ইউক্রেন। 

শুক্রবার (৩ জুন) ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা অ্যান্টন গেরাশচেঙ্কো জানান, নেভজোরভ ও তার স্ত্রী লিডিয়ার নাগরিকত্ব অনুমোদন করেছে কিয়েভ। 

সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে নেভজোরভ বিষয়টি নিশ্চিত করে রাশিয়ার এ যুদ্ধকে অপরাধ এবং ইউক্রেনকে এ অপরাধের ভুক্তভোগী বলে মন্তব্য করেন। 

'আমি ভুক্তভোগীদের পাশে আছি। তাদের কাতারে আমাকে জায়গা দেয়ার জন্য ওইসব নির্যাতিত, অসহায় ও রক্তাক্ত মানুষগুলোর প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ', বলেন তিনি। 

ইউক্রেনে রাশিয়ার 'বিশেষ সামরিক অভিযান'-এর ব্যাপারে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে নেভজোরভকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে রাশিয়া। গত মার্চে তিনি ও তার স্ত্রী রাশিয়া ত্যাগ করেন। 

আরও পড়ুন: জার্মানিতে ট্রেন লাইনচ্যুত হয়ে চারজন নিহত, আহত ৬০

নেভজোরভের ইউটিউব চ্যানেলে প্রায় ১৮ লাখ সাবস্ক্রাইবার রয়েছেন। মারিওপোলের একটি ম্যাটার্নিটি হাসপাতালে রাশিয়া ইচ্ছাকৃতভাবে শেল বর্ষণ করেছে, এমন প্রতিবেদন করার পর তার বিরুদ্ধে তদন্ত শুরু করে রাশিয়া। 

উল্লেখ্য, রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে 'ভুয়া' সংবাদ ছড়ালে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রেখে এবছরের মার্চে একটি আইন পাশ করে রাশিয়া। 

এদিকে রাশিয়ায় রাজনৈতিক কারণে নির্যাতিত ব্যক্তিদের ইউক্রেনের নাগরিকত্ব দেয়ার প্রক্রিয়া সহজ করে গত বছরের ডিসেম্বরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একটি আইন পাশ করেন।


একাত্তর/এসজে

ইউরোপের রাজনীতি ও সামরিক অঙ্গনে এখন এক গভীর উদ্বেগের ছায়া। পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যবর্তী সুওয়ালকি করিডোরের কাছে রাশিয়ার ঘনিষ্ঠ সামরিক মিত্র বেলারুশের সাম্প্রতিক বৃহৎ সামরিক মহড়া ন্যাটো...
রাশিয়ার তৈরি অতিদ্রুতগতির জেটচালিত সুপারফাস্ট ড্রোন ইউক্রেন যুদ্ধের মোড় অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে, যার সামনে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে কিয়েভের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ঘণ্টায় ৩৭০ মাইল গতিসম্পন্ন...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বার্তায় তিনি দুই দেশের মধ্যকার বিশেষ ও অগ্রাধিকারপ্রাপ্ত কৌশলগত...
ডেনমার্ক উপকূলের অদূরে আন্তর্জাতিক জলসীমায় একটি ডেনিশ সামরিক হেলিকপ্টার লক্ষ্য করে দুই দুইটি সতর্কতামূলক ফ্লেয়ার বা আতশবাজি ছুড়েছে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ। ডেনমার্ক সামরিক বাহিনীর দেওয়া তথ্য...
পাকিস্তানে বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রস্তাবিত মহাসমাবেশ ও বিক্ষোভ কর্মসূচির ঠিক মুখে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বোনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা...
ইউরোপের রাজনীতি ও সামরিক অঙ্গনে এখন এক গভীর উদ্বেগের ছায়া। পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যবর্তী সুওয়ালকি করিডোরের কাছে রাশিয়ার ঘনিষ্ঠ সামরিক মিত্র বেলারুশের সাম্প্রতিক বৃহৎ সামরিক মহড়া ন্যাটো...
আগামী তিন মাসের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম পেপারলেস বা কাগজবিহীন করার কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
সাহসিকতা, অসামান্য সেবা এবং গুরুত্বপূর্ণ অপরাধের রহস্য উদঘাটনে অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ ৯২ জন পুলিশ সদস্যকে চার ক্যাটাগরিতে পুলিশ পদক প্রদান করেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর