মেক্সিকোতে উদ্বোধনের সময় ভেঙে পড়ল সেতু, মেয়রসহ আহত ২০

আপডেট : ০৬ জুলাই ২০২২, ০৪:০৭ পিএম

মেক্সিকোর একটি শহরে উদ্বোধনের সময় নতুন এক সেতু ভেঙে পড়ে ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। সেতুটির উদ্বোধনীতে অংশ নেওয়া শহরের মেয়রও নিচে পড়ে গিয়ে আহত হয়েছেন। এই ঘটনায় চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন তিনি।

রাজধানী মেক্সিকো সিটির উপকণ্ঠে দক্ষিণে কুয়ের্নাভাকা শহরের অবস্থান। সাপ্তাহিক ছুটির দিনে ওই এলাকায় স্থানীয় বাসিন্দাদের ব্যাপক সমাগম দেখা যায়।

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে অন্তত ৮ জনের হাড় ভেঙে গেছে। শহরটির স্থানীয় সরকার এক বিবৃতিতে বলেছে, সেতু দুর্ঘটনায় শহরের চার কাউন্সিলর, দুই সিটি কর্মকর্তা এবং স্থানীয় একজন সাংবাদিক আহত হয়েছেন। ভেঙে পড়া সেতু থেকে আহতদের স্ট্রেচারে করে উদ্ধার করা হয়েছে। পরে সেখান থেকে তাদের হাসপাতালে নেওয়া হয়।

ভিডিওতে দেখা যায়, মেয়র উদ্বোধন ঘোষণার পরপরই ব্যাপকসংখ্যক মানুষ সেতুর ওপর দিয়ে হাঁটা শুরু করেন। তারা মাঝখানে পৌঁছানোর পরপরই সেতুটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এতে প্রত্যেকেই সেতুর নিচের পাথর, বোল্ডার এবং পানিতে পড়ে যান।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সেতু ভেঙে পড়ার এই ঘটনায় লোকজন অন্তত ১০ ফুট নিজে পড়ে যান। এতে শহরের মেয়রও সস্ত্রীক আহত হয়েছেন।

কাঠের বোর্ড এবং ধাতব চেইনের ঝুলন্ত সেতুটি সম্প্রতি পুনর্নির্মাণ করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মেয়র জোসে লুইস উরিওস্তেগুই বলেছেন, উদ্বোধনের আগে কিছু মানুষ সেতুটির ওপর ঝাঁপিয়ে পড়েছিল। কর্মকর্তা ও সাংবাদিকদের পাশাপাশি সাধারণ লোকজনের উপস্থিতিতে সম্ভবত সেতুটির ধারণক্ষমতা ছাড়িয়ে যায়।

গার্ডিয়ানের মতে, শহরের একটি নদীর এক পাশ থেকে অপর পাশে যাওয়ার জন্য সেতুটি তৈরি করা হয়েছিল। কুয়ের্নাভাকা শহরের প্রাকৃতিক আকর্ষণ পুনরুজ্জীবিত করার লক্ষ্যে সেতুটি তৈরি করা হয়।


একাত্তর/এসএ

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার নগরীর মেয়র জোহরান মামদানির সাথে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন। মেয়রের সরকারি বাসভবন...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন ফিরহাদ হাকিম। তার এই সিদ্ধান্তে কলকাতার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।
মধ্যপ্রাচ্যের আকাশ ও জলসীমায় চলমান সংঘাত এবার এক চূড়ান্ত এবং ভয়াবহ পরিণতির দিকে মোড় নিতে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত আক্রমণাত্মক ও অশালীন ভাষা ব্যবহার করে ইরানকে হুমকি...
নিউইয়র্ক সিটির ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছেন জোহরান মামদানি। নবনির্বাচিত মেয়র মামদানি নানা কারণেই আলোচনায়। তবে বিশ্লেষকরা বলেছেন, মামদানির এই জয়ের সাথে সাথে তাকে মোকাবেলা করতে হবে গুরুত্বপূর্ণ...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে অসাধারণ বক্তব্য দিয়েছেন।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে আগামী ২ অক্টোবর থেকে দেশজুড়ে আবারও আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’—সিজেপি।
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বিকল বাসে আরেকটি বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। 
কক্সবাজারের মহেশখালী ভাসমান টার্মিনালে কার্গো থেকে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) স্থানান্তর শুরুর পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়তে থাকে। ফলে শুক্রবার সকাল থেকেই গ্যাস সরবরাহ পরিস্থিতি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর