বিজেপির মুসলিম বিদ্বেষী মনোভাব নতুন কিছু নয়

আপডেট : ১৩ জুন ২০২২, ০৩:২৭ পিএম

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুসলিম বিদ্বেষ নতুন কিছু নয়। নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যও দলটির আদর্শিক অবস্থান। 

এমন মন্তব্য করে বিশেষজ্ঞরা আরও বলেছেন, ক্ষমতায় এসে রাষ্ট্রীয়ভাবে হিন্দুত্ববাদকে সমর্থন আর মুসলিম বিদ্বেষকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে মোদী সরকার। 

মহানবী হযরত মুহাম্মদকে নিয়ে বিজেপির বরখাস্ত হওয়া জাতীয় মুখপাত্র নূপুর শর্মার কুরুচিপূর্ণ বক্তব্য কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ভারতের ২০ কোটি মুসলমানের অনেকেই তা মনে করেন। 

২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে মুসলিমদের বিরুদ্ধে নিপীড়ন বেড়েছে। আট বছর ধরেই উগ্র হিন্দুত্ববাদকে সমর্থন, মুসলিম বিদ্বেষকে পৃষ্ঠপোষকতা করছে বিজেপি।

জানুয়ারিতে ডানপন্থী হিন্দু মহাসভা পার্টির এক সিনিয়র সদস্য মুসলমানদের হত্যা করে রাষ্ট্র রক্ষার জন্য অনুসারীদের প্রতি আহ্বান জানান। 

প্রতিবাদে উত্তেজনা বাড়লেও কোনো ব্যবস্থা নেয়নি বিজেপি। ফেব্রুয়ারিতে দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে ক্লাসরুমে হিজাব নিষিদ্ধ করা হয়। 

প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়ে দিল্লি পর্যন্ত। জবাবে ডানপন্থী হিন্দু সংগঠনগুলো বিজেপি সরকারের সমর্থনে পাল্টা সমাবেশ করে।

২০১৮ সালে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশ থেকে যাওয়া অভিবাসী, আশ্রয়প্রার্থীদের উইপোকা বলে কটাক্ষ করে, অনুপ্রবেশমুক্ত জাতি গড়ার প্রতিশ্রুতি দেন।

২০১৫ থেকে ২০১৮ সালের মধ্যে গো-রক্ষার নামে উগ্রবাদী হিন্দুরা অন্তত ৪৪ জনকে হত্যা করেছে। যার মধ্যে ৩৬ জনই ছিলেন মুসলমান।

২০১৯ সালে পার্লামেন্টে মুসলিম ছাড়া প্রতিবেশী তিনটি রাষ্ট্রের সংখ্যালঘুকে ভারতের নাগরিকত্ব দিতে আইন পাস করা হয়। 

আরও পড়ুন: কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে কথা বলে চাকরি হারাল গুগল কর্মী

বিজেপির এমন কাণ্ডে ব্যাপক বিক্ষোভ আন্তর্জাতিক নিন্দার জন্ম দেয়। ২০২০ সালে উত্তর প্রদেশে একটি বিতর্কিত আইনের মাধ্যমে আন্তঃধর্মীয় বিয়ের মাধ্যমে ধর্মান্তর নিষিদ্ধ করা হয়।

এছাড়া, প্রতিনিয়ত বক্তব্যে মুসলিম বিদ্বেষ ছড়াচ্ছে বিজেপির শীর্ষ থেকে তৃণমূলের প্রতিনিধিরা। বিশেষজ্ঞরা বলছেন, ১৩০ কোটি জনসংখ্যার ধর্মনিরপেক্ষে ভারতে হিন্দু জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়ন করছেন নরেন্দ্র মোদি ও তার দল বিজেপি।


একাত্তর/এসজে
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
পশ্চিমবঙ্গের রাজনীতিতে নাটকীয় মোড়। তৃণমূলের বিদ্রোহী শিবির এবার তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কেই সরিয়ে দিলো।
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে পরাজয়ের মাত্র এক মাসের মধ্যেই কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তৃণমূল কংগ্রেস। গত মঙ্গলবার কলকাতার রাস্তায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধের যুদ্ধ শেষ, আর স্কোরবোর্ড বলছে- স্পেন ০, আর্জেন্টিনা ০। দুই পরাশক্তির মাঠের লড়াই যেমন জমে উঠেছে, তেমনি মাঠের বাইরেও উত্তেজনার পারদ...
মেটলাইফ স্টেডিয়ামের মহাযুদ্ধের বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে দুই শিবিরের অফিশিয়াল লাইন-আপ আসতেই ফুটবল পাড়ায় তোলপাড়! ট্রফি ধরে রাখার মিশনে আর্জেন্টিনার মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি সেমিফাইনালের উইনিং...
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর