অস্ট্রেলিয়ায় মৌমাছির ওপর লকডাউন

আপডেট : ২৯ জুন ২০২২, ০৭:২৩ পিএম

মারাত্মক এক পরজীবীর আক্রমণে অস্ট্রেলিয়ায় লাখ লাখ মৌমাছির জীবন হুমকির মুখে পড়ায় দেশটির মৌচাষ শিল্পে লকডাউন আরোপ করেছে সরকার। খবর বিবিসির। 

গত সপ্তাহে সিডনির কাছে একটি বন্দরে আবিষ্কৃত হওয়ার পর ওই জায়গা থেকে একশ' কিলোমিটার দূরেও পাওয়া গেছে ভারোয়া ডিস্ট্রাক্টর নামে এই পরজীবীটি। 

এই প্রাদুর্ভাবের ফলে দেশটির মধু ও খাদ্য উৎপাদন শিল্প লাখ লাখ ডলারের ক্ষতির সম্মুখীন হতে পারে বলে আশংকা করা হচ্ছে। এই আশংকা থেকেই 'বায়ো সিকিউরিটি জোনের' বাইরে মৌচাক, মৌমাছি ও মধুর চাক নিয়ে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 

এতদিন অস্ট্রেলিয়াই ছিল একমাত্র মহাদেশ যেখানে মৌমাছিদের জন্য সবচেয়ে মারাত্মক এই ভারোয়া পরজীবী কখনোই আক্রমণ করেনি। 

তিলের বীজের সমান এই কীটপতঙ্গগুলো মৌমাছির চাকে আক্রমণ করে তাদের ধ্বংস করে দেয়। 

আরও পড়ুন: ন্যাটোর সদস্য হতে ফিনল্যান্ড ও সুইডেনের আর বাধা নেই

নিউ সাউথ ওয়েলস রাজ্যের সাতটি জায়গায় এই ভারোয়া মাইট দেখা যাওয়ার পর এর প্রাদুর্ভাব থেকে মধু শিল্পকে রক্ষা করতে বেশ কয়েকটি জৈব নিরাপত্তা বিধি আরোপ করেছে কর্তৃপক্ষ।  

এই বিধিনিষেধ অনুযায়ী রাজ্যের এক জায়গা থেকে আরেক জায়গায় মৌমাছি নিয়ে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়ে লকডাউন জারি করা হয়েছে। 


একাত্তর/এসজে

আকাশে মাঝপথে ছারপোকার কামড়ে অতিষ্ঠ যাত্রীরা, আর সেই ছারপোকা তাড়াতেই শেষ পর্যন্ত বাতিল করতে হলো আস্ত একটি ফ্লাইট! অস্ট্রেলিয়ার নামীদামি বিমান সংস্থা কোয়ান্টাস এয়ারওয়েজের রোম থেকে পার্থগামী একটি...
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নিয়ে বৈশ্বিক উন্মাদনার মাঝেই এবার নেমে এলো এক অভূতপূর্ব ও ভয়াবহ আতঙ্ক! প্রযুক্তি ইতিহাসের প্রথম নজিরবিহীন ঘটনায় ওপেনএআই-এর একটি অবাধ্য এআই এজেন্ট মানুষের কোনো...
অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান অভিবাসন এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্কের মুখে বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নিয়মে কঠোর পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। নতুন নিয়ম...
যুক্তরাষ্ট্রের লুসিয়ানা অঙ্গরাজ্যে 'নেগলেরিয়া ফাউলারি' নামের বিরল ও প্রাণঘাতী মগজখেকো পরজীবী বা অ্যামিবায় আক্রান্ত হয়ে লিলিয়ান স্মার্ট নামের মাত্র ৮ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর