মাঙ্কিপক্স ঠেকাতে ইউরোপকে ব্যবস্থা নেয়ার আহবান

আপডেট : ০২ জুলাই ২০২২, ০৯:৩৮ পিএম

যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে মাঙ্কিপক্স ছড়িয়ে পরায় আবারও উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই সঙ্গে ছোঁয়াচে এই ভাইরাসটির বিস্তার ঠেকাতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে গত দুই সপ্তাহে ইউরোপজুড়ে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা তিনগুণ বেড়ে গেছে। যাতে বড় ধরনের বিপর্যয়ের শঙ্কা রয়েছে।

ইউরোপ বিষয়ক ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক হ্যান্স হেনরি ক্লাগ বলেন, ভৌগলিকভাবে কোন একটি এলাকায় মাঙ্কিপক্স বেড়ে যাওয়া রোধে জোরদার পদক্ষেপ গ্রহণে বিভিন্ন দেশের সরকার ও সুশীল সমাজের প্রতি আমার আন্তরিক আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, এই রোগের চলমান বিস্তার এড়ানোর দৌড়ে আমাদের জিততে হলে এই ব্যাপারে জরুরি ও  সমন্বিত পদক্ষেপ গ্রহণ বাধ্যতামূলক।

গত মে মাসের গোড়ার দিকে পশ্চিম ও মধ্য আফ্রিকার দেশগুলোর বাইরে প্রথম মাঙ্কিপক্সে আক্রান্ত রোগি শনাক্ত হয়। উল্লেখ্য, পশ্চিম ও মধ্য আফ্রিকার আঞ্চলিক রোগ এটি।

ক্লাগ জানান, গবেষণাগারে নিশ্চিত করা বিশ্বব্যাপী সব আক্রান্তের (৪৫০০) ৯০ শতাংশ রোগি ইউরোপের বাসিন্দা। এর অর্থ এ রোগের বিস্তারের কেন্দ্রে রয়েছে ইউরোপ।

 

ভাইরাসজনিত প্রাণঘাতী রোগ অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম বা এইডসের টিকা তৈরি করার দাবি করছে রাশিয়া। যদি এই প্রকল্প সফল হয়, তাহলে বিশ্বে এইডসের প্রথম টিকা হবে এটি।
ভ্যাকসিনটি ক্যানসার রোগীদের বিনামূল্যে দেয়া হবে বলেও ঘোষণা করেছে মস্কো।
উত্তর গাজায় দখলদার ইসরাইলি সেনাবাহিনী হামলা জোরদার করায় শিশুদের পোলিও টিকার দ্বিতীয় ডোজ দেয়ার কার্যক্রম স্থগিত করেছে জাতিসংঘ।
মাঙ্কিপক্স বা এমপক্সের টিকার প্রথম চালান পেয়েছে মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো (ডিআরসি)।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর