নাইজারে জিহাদি হামলায় ছয় সৈন্য নিহত

আপডেট : ০৬ জুলাই ২০২২, ০১:২৩ পিএম

নাইজারের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি সামরিক ফাঁড়িতে ‘জিহাদি হামলা’য় ছয়জন সৈন্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১৪ থেকে ১৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৫ জুলাই) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর এএফপি’র।

সরকারি রেডিওতে প্রচারিত মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়, দিফা অঞ্চলের ব্লাব্রিনে মঙ্গলবারের ওই হামলার পর এলাকাটিতে সশস্ত্র বাহিনীর যৌথ অভিযানে ১৭ জিহাদি নিহত হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

মন্ত্রণালয়ের প্রতিবেদনে কারা এ হামলা চালিয়েছে সে ব্যাপারে কিছু বলা হয়নি। তবে নাইজার প্রায় বোকো হারাম ও ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স গ্রুপের জিহাদিদের হামলার শিকার হয়।

আরও পড়ুন: ব্রিটিশ অর্থমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, সংকটে জনসন

মন্ত্রণালয় জানায়, ৪ জুলাই রাত থেকে ৫ জুলাই প্রায় রাত ১টা পর্যন্ত এ হামলা চালানো হয়। পরে সেখানে সৈন্যরা পাল্টা অভিযান চালিয়ে শত্রুদের উৎখাত করে।


একাত্তর/আরএ

রুশ কৌশলে পশ্চিম আফ্রিকার দেশ নাইজারেও ধরাশায়ী হলো মার্কিন যুক্তরাষ্ট্র। গেলো কয়েক বছর ধরে ক্রমবর্ধমানভাবে রাশিয়ার দিকে ঝুঁকছে নাইজার, এমন পরিস্থিতিতে নাইজার থেকে সমস্ত কমব্যাট সেনা প্রত্যাহারের...
আফ্রিকাতে আমেরিকার আধিপত্য অনেক দিন ধরেই হুমকির মুখে। মহাদেশটিতে ক্রমেই নিজেদের শক্তি বাড়াচ্ছে রাশিয়া ও চীন। এবার নাইজারের একটি বিমান ঘাঁটিতে প্রবেশ করেছে রুশ সেনারা, সেখানে অনেক আগ থেকেই অবস্থান
বিশ্ব মেরুকরণে ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইউক্রেনের পর এবার নাইজারেও রুশ নীতির কাছে ধরা খেলো বাইডেন প্রশাসন। এরইমধ্যে পশ্চিম আফ্রিকার এ দেশ থেকে সেনা প্রত্যাহারের কার্যক্রম...
ফ্রান্স অনির্দিষ্টকালের জন্য পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে তার দূতাবাস বন্ধ করার পরিকল্পনা করেছে। ক্ষমতাসীন সামরিক জান্তার দ্বারা আরোপিত বিধিনিষেধের কারণে কূটনৈতিক কাজ করতে অক্ষম হওয়ায় এই পদক্ষেপ...
বিশ্বের দুই প্রভাবশালী সামরিক পরাশক্তি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে এক সফল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি,...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর