মেক্সিকোতে সামরিক কপ্টার বিধ্বস্তে ১৪ জন নিহত

আপডেট : ১৬ জুলাই ২০২২, ১২:৩৪ পিএম

মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির নৌবাহিনীর বরাত দিয়ে একথা জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

শুক্রবার (১৫ জুলাই) নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, একটি ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এই দুর্ঘটনার কারণ জানা যায়নি।

বিবৃতিতে আরও বলা হয়, সিনালোয়া প্রদেশে বিধ্বস্ত এই হেলিকপ্টারে ১৫ জন যাত্রী ছিল এবং বেঁচে যাওয়া একজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: শরীরে আঘাতের ফলে মৃত্যু হয় ইভানা ট্রাম্পের

বিবৃতিতে আরও বলা হয়, অনির্দিষ্ট অপারেশনাল কার্যক্রম চালাতে গিয়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত শুরু করা হয়েছে।

দুর্ঘটনায় প্রাণ হারানো কর্মীদের মৃত্যুতে শোক প্রকাশ করে নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, নিবেদিতপ্রাণ এসব কর্মী জাতির সেবায় জীবন উৎসর্গ করেছেন।


একাত্তর/এসজে 

ভয়াবহ ও জীবননাশী শক্তি নিয়ে মেক্সিকোর বাহা ক্যালিফোর্নিয়া সুর উপদ্বীপের দিকে ধেয়ে আসছে ক্যাটাগরি-৩ মাত্রার শক্তিশালী হারিকেন 'পোলো'। সোমবার যে কোনো মুহূর্তে উপকূলে আছড়ে পড়ার আশঙ্কায় স্থানীয়...
যুক্তরাষ্ট্রের মিশিগানের গ্রামীণ আকাশে প্রশিক্ষণ চলার সময় মার্কিন বিমান বাহিনীর এক এফ-১৬ যুদ্ধবিমান হঠাৎ দুর্ঘটনার কবলে পড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে পাইলট সময়মতো বিমান থেকে বের হতে সক্ষম হওয়ায়...
ডেনমার্ক উপকূলের অদূরে আন্তর্জাতিক জলসীমায় একটি ডেনিশ সামরিক হেলিকপ্টার লক্ষ্য করে দুই দুইটি সতর্কতামূলক ফ্লেয়ার বা আতশবাজি ছুড়েছে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ। ডেনমার্ক সামরিক বাহিনীর দেওয়া তথ্য...
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির তেহরানের বাসভবনে মার্কিন-ইসরাইলি যৌথ বিমান হামলায় ক্ষয়ক্ষতির প্রথম ভিডিও চিত্র প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। এক সপ্তাহব্যাপী বিশাল...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর