মাঙ্কিপক্স:বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈশ্বিক জরুরি অবস্থা জারি

আপডেট : ২৪ জুলাই ২০২২, ১১:০২ এএম

দুই বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণার পদক্ষেপ নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা মহামারীর ভেরতই এবার মাঙ্কিপক্স হয়ে দাঁড়িয়েছে বৈশ্বিক স্বাস্থ্য ঝুঁকি ও জরুরী অবস্থার কারণ। 

ডব্লিউএইচও ঘোষণা দিয়েছে, বিশ্বব্যাপী মাঙ্কিপক্সের বিস্তার আন্তর্জাতিক উদ্বেগের পাশাপাশি জরুরি স্বাস্থ্য সতর্কতার পরিস্থিতি তৈরি করেছে। সারা বিশ্বের সরকারগুলো ক্রমবর্ধমান প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে কঠোরভাবে চেষ্টা চালালেও ভাইরাসটি আরও ছড়িয়ে পড়ার ‘সুস্পষ্ট ঝুঁকি’ রয়েছে।

শনিবার (২৩ জুলাই) এ খবর জানা গেছে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে। 

সম্প্রতি মাত্র কয়েক সপ্তাহের মধ্যে কয়েক ডজন দেশে ছড়িয়ে পড়ে হাজার হাজার মানুষকে সংক্রমিত করেছে এই ভাইরাসটি। 

জরুরী অবস্থা সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ডাঃ টেড্রোস সাংবাদিকদের বলেন, আমাদের সামনে একটি নতুন ভাইরাসের প্রাদুর্ভাব রয়েছে যা সংক্রমণের নতুন পদ্ধতির মাধ্যমে দ্রুত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে, এই ভাইরাসটি সম্পর্কে আমরা খুব কমই বুঝি। এই সকল পরিস্থিতি বিবেচনায় নিয়েই জনস্বাস্থ্যের জরুরি অবস্থা জারি করা হয়েছে। 

যদিও জরুরী অবস্থা সংক্রান্ত উপদেষ্টা মণ্ডলীর সকলে বৈশ্বিক জরুরী অবস্থা জারির বিষয়ে একমত হতে পারেনি। এ বিষয়ে টেড্রোস বলেন,  ঐক্যমতে আসতে কমিটির অক্ষমতাও জনস্বাস্থ্যের জরুরি অবস্থার প্রতিনিধিত্ব করে এবং এমন পরিস্থিতে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি ভাল প্রক্রিয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে।

যদিও এই প্রথমবারের মতো বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক উপদেষ্টাদের জনস্বাস্থ্য জরুরি অবস্থা নিয়ে দ্বিমত খারিজ করে দিয়েছেন। 

এ বিষয়ে তিনি বলেন, এই প্রক্রিয়াটি আবারও প্রমাণ করে যে এই অত্যাবশ্যক প্রক্রিয়াকে আরও কার্যকর করার জন্য দ্রুততার সাথে করা দরকার,

বিশেষজ্ঞদের মতে বিশ্ব স্বাস্থ্যর জরুরী অবস্থা ঘোষণা বৈশ্বিক জনস্বাস্থ্য ঝুঁকির সংকেত দেয়, যার জন্য একটি সমন্বিত আন্তর্জাতিক প্রতিক্রিয়া প্রয়োজন। এই জরুরী অবস্থা সদস্য দেশগুলিকে একটি প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য সংস্থান বিনিয়োগ করতে, প্রতিক্রিয়ার জন্য আরও তহবিল তৈরি এবং দেশগুলিকে প্রাদুর্ভাব মোকাবেলা করার জন্য ভ্যাকসিন, চিকিত্সা এবং অন্যান্য মূল প্রয়োজনীয়তাকে পরস্পরের সাথে ভাগাভাগি করতে উত্সাহিত করতে পারে।

উল্লেখ্য, আফ্রিকায় বিকশিত এই ভাইরাস ইতিমধ্যে ৭৫ টি দেশের ১৬ হাজারেরও বেশি মানুষকে সংক্রমিত করেছে। 


একাত্তর/এসএ


ভাইরাসজনিত প্রাণঘাতী রোগ অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম বা এইডসের টিকা তৈরি করার দাবি করছে রাশিয়া। যদি এই প্রকল্প সফল হয়, তাহলে বিশ্বে এইডসের প্রথম টিকা হবে এটি।
ভ্যাকসিনটি ক্যানসার রোগীদের বিনামূল্যে দেয়া হবে বলেও ঘোষণা করেছে মস্কো।
উত্তর গাজায় দখলদার ইসরাইলি সেনাবাহিনী হামলা জোরদার করায় শিশুদের পোলিও টিকার দ্বিতীয় ডোজ দেয়ার কার্যক্রম স্থগিত করেছে জাতিসংঘ।
মাঙ্কিপক্স বা এমপক্সের টিকার প্রথম চালান পেয়েছে মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো (ডিআরসি)।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর