‘তাইওয়ানের স্বাধীনতাকামী’দের আইনানুগ শাস্তি দেবে চীন

আপডেট : ০৩ আগস্ট ২০২২, ১০:৫৬ এএম

চীনের হুমকি উপেক্ষা করে মঙ্গলবার রাতেই তাইওয়ানে পা রাখেন মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি। এতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে এ অঞ্চলে। এরইমধ্যে 'তাইওয়ানের স্বাধীনতাকামীদের' আবার সতর্ক করলো চীন।

বুধবার (৩ আগস্ট) চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির তাইওয়ান-বিষয়ক কার্যালয়ের মুখপাত্র আইন অনুযায়ী ‘তাইওয়ানের স্বাধীনতাকামীদের' শাস্তি দেয়ার কথা স্পষ্ট করে জানিয়েছেন।

ওই মুখপাত্রের নাম উল্লেখ না করে এ খবর নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম চাইনা রেডিও ইন্টারন্যাশনাল। 

সিপিসি'র তাইওয়ান বিষয়ক মুখপাত্র বলেন, 'তাইওয়ানের স্বাধীনতাকামী'রা হলো মাতৃভূমির একত্রীকরণের পথে সবচেয়ে বড় বাধা এবং চীনের জাতীয় পুনরুজ্জীবনে একটি গুরুতর সম্ভাব্য বিপদ। গুটি কয়েক 'স্বাধীনতাকামী' বেপরোয়াভাবে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, বহিরাগত চীন-বিরোধী শক্তির দোসর হিসেবে কাজ করছে। তারা 'দুই-চীন', 'এক-চীন', 'এক-তাইওয়ান' এবং 'তাইওয়ানের স্বাধীনতা'র জিগির তুলছে।

তিনি বলেন, তাদের বিচ্ছিন্নতাবাদী কাজ ও মন্তব্য চীনের জাতীয় সার্বভৌমত্ব, ভৌগলিক অখণ্ডতা এবং চীনের আইনি পবিত্রতার বিরুদ্ধে স্পষ্ট উসকানি। তারা তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলেছে এবং প্রণালীর দু'তীরের স্বদেশবাসীদের অভিন্ন স্বার্থ এবং চীনা জাতির মৌলিক স্বার্থকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এ ধরনের কাজ ও মন্তব্যের জন্য তাদের আইন অনুযায়ী কঠোর শাস্তি দেয়া উচিত।

'চীনের সংবিধানে স্পষ্টভাবে বলা হয়েছে' -উল্লেখ করে তিনি বলেন, তাইওয়ান গণপ্রজাতন্ত্রী চীনের পবিত্র ভূখণ্ডের একটি অংশ। চীনের সার্বভৌমত্ব এবং ভৌগলিক অখণ্ডতা অবিচ্ছেদ্য। দেশটির সার্বভৌমত্ব, একত্রীকরণ এবং ভৌগলিক অখণ্ডতা রক্ষা করা তাইওয়ানের স্বদেশীসহ সমস্ত চীনা জনগণের পবিত্র দায়িত্ব। 

যে কোনো ব্যক্তি বা সংস্থা বিধিবদ্ধ দায়িত্ব পালনে ব্যর্থ হলে বা জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করে এমন কর্মকাণ্ডে লিপ্ত হলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে তদন্ত করা হবে। ফৌজদারি আইনের অধীনে, যারা দেশকে বিভক্ত করার বা দেশের ঐক্যকে ক্ষুণ্ণ করার পরিকল্পনা করে, এবং চক্রান্ত করে, তারা দোষী সাব্যস্ত হবে এবং বিচ্ছিন্নতার জন্য শাস্তি পাবে বলেও জানান তিনি। 

আরও পড়ুন: হুমকি উপেক্ষা করে তাইওয়ানে পেলোসি, সামরিক মহড়ার ঘোষণা চীনের

তিনি আরও বলেন, যদি কেউ দেশকে বিভক্ত করতে বা দেশের ঐক্যকে নষ্ট করতে অন্যদের উসকানি দেয়, তাহলে তাকে বিচ্ছিন্নতার উসকানি দেওয়ার জন্য দোষী সাব্যস্ত করা হবে এবং শাস্তি দেওয়া হবে। যে কেউ বিদেশী সংস্থা বা ব্যক্তিদের সাথে যোগসাজশ করে উপরে উল্লিখিত অপরাধগুলি সংঘটিত করলে, তাকে আইন অনুসারে কঠোর শাস্তির আওতায় আনা হবে।


 একাত্তর/আরবিএস  

সৌদি আরব পরমাণু অস্ত্র তৈরির গোপন এবং বিকল্প পরিকল্পনা এখনো পুরোপুরি খারিজ করেনি, মার্কিন যুক্তরাষ্ট্রের এক অতি-গোপনীয় গোয়েন্দা মূল্যায়নে পাওয়া এমন তথ্যে ওয়াশিংটনের রাজনীতিতে বড় ধরনের তোলপাড় শুরু...
বিশ্বের অন্যতম শীর্ষ বিপজ্জনক ও আলোড়ন সৃষ্টিকারী হ্যাকার গোষ্ঠী ‘শাইনিহান্টার্স’ মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের ডেটাবেজে থাবা বসিয়ে বাগিয়ে নিয়েছে গোয়েন্দা সংস্থাটির কর্মকর্তা ও...
ইরানের তৈরি সাধারণ ও মান্ধাতাধাঁচের তাপ-সন্ধানী ড্রোনগুলো হঠাৎ করেই কীভাবে এতটা নিখুঁত ও প্রাণঘাতী হয়ে উঠল,তা নিয়ে দীর্ঘদিন ধরে চলা রহস্যের মোড়ক অবশেষে খুলল মার্কিন গোয়েন্দা রিপোর্টে!
ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে কলম্বিয়া প্রজাতন্ত্র। এর মধ্য দিয়ে লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের আরেক মিত্র ওয়াশিংটনের প্রধান প্রতিদ্বন্দ্বী ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো।
লিওনেল মেসির বিদায়ের ঘোষণার পর পুরো আর্জেন্টিনা ফুটবলে এখন কান্নার সুরের পাশাপাশি এক বিরাট বড় প্রশ্ন উঁকি দিচ্ছে, ডিয়েগো মারাদোনা ও লিওনেল মেসির রেখে যাওয়া ফুটবল জগতের সবচেয়ে ওজনদার ও পবিত্র '১০...
রাজধানীর পল্টনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল আয়োজন করেছে দিনব্যাপী “ফ্রি হার্ট ক্যাম্প”। 
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা ও সনদ তুলে দেওয়া হয়। এ সময় বাংলাদেশের পতাকা হাতে দলের সদস্যদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর