বিশ্বে করোনায় বেড়েছে শনাক্ত ও মৃত্যু

আপডেট : ১৭ আগস্ট ২০২২, ০২:০২ পিএম

বিশ্বে আবার বেড়েছে করোনার প্রকোপ। গেলো ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন পাঁচ লাখ ১২ হাজার ৫০০ জন, আগের দিনের তুলনায় শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৭৮ হাজার। এদিন ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও এক হাজার ৬৫৪ জনের, আগের দিনের তুলনায় মৃতের সংখ্যা বেড়েছে প্রায় ৪০০।

বুধবার (১৭ আগস্ট) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৫৯ কোটি ৬৫ লাখ ৭৪ হাজার ৭৪ জন এবং মৃত্যু হয়েছে ৬৪ লাখ ৫৮ হাজার ৭৩৭ জনের।

এর আগে মঙ্গলবার বিশ্বে করোনায় আক্রান্ত হন চার লাখ ৩৪ হাজার ৪৮ জন। আর এ সময় ভাইরাসটিতে মৃত্যু হয়েছে এক হাজার ৫৯ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক লাখ ৫৯ হাজার ৭৮১ জন এবং মারা গেছেন ২১৫ জন। 

অন্যদিকে যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ১৯০ জন এবং মারা গেছেন ২৬২ জন। ব্রাজিলে মারা গেছেন ১২৩ জন এবং আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৪০ জন। 

ফ্রান্সে আক্রান্ত ছয় হাজার ৩৩১ জন এবং মারা গেছেন ১১৩ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত ৮৪ হাজার ১২৮ জন এবং মারা গেছেন ৩৭ জন। আর ইতালিতে আক্রান্ত হয়েছেন আট হাজার ৯৪১ জন এবং মারা গেছেন ৭০ জন।

আরও পড়ুন: সিরিজ বোমা হামলা: অনেক মামলা এখনও ঝুলছে নিম্ন আদালতে

এছাড়া ফিলিপাইনে আক্রান্ত দুই হাজার ৬৩৩ এবং মৃত্যু ৪৯। তাইওয়ানে আক্রান্ত ২৩ হাজার ১৭২ ও মৃত্যু  ১৬। ইরানে আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৯৭২ জন এবং মারা গেছেন ৭৮ জন। আর রাশিয়ায় মারা গেছেন ৫৯ জন এবং আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৯০৯ জন। 

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।


একাত্তর/আরবিএস 

তাইওয়ানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি’র আঘাতের আশঙ্কায় সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বহু স্কুল ও সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া সুপার টাইফুন ‘বাভি’ শক্তি সঞ্চয় করে চীনের পূর্ব উপকূলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।
মার্কিন নীতির বিরুদ্ধে গেলেই যে কোনো দেশ, প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির ওপর নেমে আসে নিষেধাজ্ঞার খড়গ। তবে এবার মার্কিনিদের অবাক করে সেই অস্ত্রই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করলো চীন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বুধবার চীনের চংচিং শহরে চীনা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও চীনের উপতথ‍্যমন্ত্রীসহ চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) পঞ্চম সম্মেলনের উদ্বোধন...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর