আফগান নারীদের স্কুলে যেতে বাধা, বছরে ক্ষতি ৫০ কোটি ডলার

আপডেট : ১৭ আগস্ট ২০২২, ০২:০৯ পিএম

আফগানিস্তানে নারীদের শিক্ষার সীমিত প্রবেশাধিকারের কারণে গত বছরে আফগান অর্থনীতির আনুমানিক ৫০ কোটি ডলার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ শিশু তহবিল বা ইউনিসেফ। 

দেশটিতে তালিবান শাসন শুরুর ঠিক এক বছর পর ইউনিসেফ এক প্রতিবেদন এ তথ্য প্রকাশ করেছে বলে জানিয়েছে জাপানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে।  

ওই প্রতিবেদনে বলা হয়, নারীদের মাধ্যমিক স্কুলে যাওয়া থেকে বিরত রেখে আফগানিস্তানের ৫০ কোটি ডলার, বা ২০২০ সালের মোট অভ্যন্তরীণ উৎপাদনের ২.৫ শতাংশ সমমূল্যের ক্ষতি হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, স্কুলে যেতে না পারা ৩০ লক্ষ নারী যদি মাধ্যমিক স্কুলের পড়াশোনা শেষ করতে সক্ষম হত এবং চাকরির বাজারে প্রবেশের সুযোগ পেত তাহলে তাদের জীবদ্দশায় তারা আফগান অর্থনীতিতে কমপক্ষে ৫৪০ কোটি ডলারের সমপরিমাণ অবদান রাখতে পারত। 

প্রতিবেদনে মাধ্যমিক স্কুলে নারীরা যেতে সক্ষম না হওয়ায় অর্থনীতি ছাড়াও অন্যান্য ক্ষেত্রের ওপর নেতিবাচক প্রভাবের কথা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, স্কুলে সাধারণত যেসব পুষ্টি বিষয়ক সহায়তা এবং স্বাস্থ্যবিধি সংক্রান্ত তথ্য ইউনিসেফ প্রদান করত, তা নারীদের কাছে পৌঁছে দিতে সংস্থাটি এখন লড়াই চালিয়ে যাচ্ছে।

সব শিশুর জন্য শিক্ষা শুধু অধিকারই নয়, বরং আফগানিস্তানের ভবিষ্যৎ প্রবৃদ্ধির জন্য এটা মেরুদণ্ড, এমন উল্লেখ করে একজন ইউনিসেফ কর্মকর্তা মেয়েদের অবিলম্বে স্কুলে ফিরে যাওয়ার পদক্ষেপ নেয়ার জন্য আহ্বান জানান।

এদিকে আফগানিস্তানের ক্ষমতা দখলের বর্ষপূর্তির দু’দিন আগে রাজধানী কাবুলে নাগরিক অধিকারের দাবিতে নারীদের বিক্ষোভে হামলা করে তেলেবান। এ সময় নারীদের বেধড়ক লাঠিপেটার পাশাপাশি ফাঁকা গুলিও ছুড়েছে তালেবানের সদস্যরা। দেশটির নারীদের নাগরিক অধিকারের প্রশ্নে শঙ্কা প্রকাশ করেছে ইউনিসেফ। 

আরও পড়ুন: সিরিজ বোমা হামলা: অনেক মামলা এখনও ঝুলছে নিম্ন আদালতে

সংস্থাটি বলছে, দ্রুত এ পরিস্থিতি থেকে বের হতে না পারলে আগামীতে আরও বড় অর্থনৈতিক সংকটে পড়বে দেশটি। 

এর আগে গত বছরের ১৫ই আগস্ট আফগানিস্তানের ক্ষমতা পুনর্দখলে নেয় তালেবানরা। এরপর ইসলামিক আইনের নিজস্ব ব্যাখ্যায় মেয়েদের মাধ্যমিক শিক্ষার উপর নানা বিধিনিষেধ চাপিয়ে দেয়। 


একাত্তর/আরবিএস  

ভারতের তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘ ছয় দশকের দ্রাবিড় আধিপত্যের অবসান ঘটিয়ে রোববার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন 'তামিলগা ভেট্টি কাজাগাম' (টিভিকে) প্রধান থালাপাতি বিজয়। শপথ গ্রহণের পরপরই জনকল্যাণমূলক...
উগান্ডার সেনাপ্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবার অদ্ভুত সব কাণ্ডকারখানা বিশ্বজুড়ে নতুন কোনো বিষয় নয়, তবে এবার তিনি যা করলেন তা শুধুই বিস্ময়কর বললেও কম হবে। তুরস্কের কাছে এক বিলিয়ন ডলার দাবি করার...
শনিবার ভোরে ইরানজুড়ে মার্কিন ও ইসরাইলি যৌথ সামরিক আগ্রাসনের এক পৈশাচিক অধ্যায় রচিত হলো। হরমোজগান প্রদেশের মিনাব শহরে একটি বালিকা বিদ্যালয়ে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৪৩ জন নিরপরাধ...
আফগানিস্তানের পূর্বাঞ্চলে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৭ জন
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর