গালিগালাজ করতে পুলিশকে ১২ হাজার বার ফোন

আপডেট : ১৯ আগস্ট ২০২২, ১০:৪৫ পিএম

নেশা বললেন না মানরোগ বলবেন, সেটা যাই বলুন না করে, শুধুমাত্র পুলিশকে গালিগালাজ করতে হাজার হাজার বার ফোন করার ঘটনা আসলেই বিশ্বে বিরল।

তবে এমন বিরল ঘটনার জন্ম দিয়েছেন এক আমেরিকান নাগরিক। তার নাম কার্লা জেফারসন। বাড়ি ফ্লোরিডার রাজ্যের সেন্ট পিটার্সবার্গ শহরের পিনেলাস কাউন্টিতে।

পুলিশকে গালিগালাজ করার অদ্ভূত নেশা ছিলো তার। জরুরি পুলিশ সেবার ফোন লাইনে প্রায় প্রতিদিন একাধিকবার কল করতেন তিনি। কল রিসিভ হওয়া মাত্র শুরু করতেন গালিগালাজ।

পুলিশ জানিয়েছে, কার্লা জেফারসন প্রায় দিনই নাইন ওয়ান ওয়ান- এ ফোন করতেন। অপর প্রান্ত ফোন তুলতেই তাঁদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতেন।

জরুরি নম্বরের অপব্যবহারের অভিযোগে গ্রেফতার হওয়া এই নারী গত আট মাসে ১২ হাজার ৫১২ বার ফোন করেছেন। আর গালাগালিও করেছেন।

সেন্ট পিটার্সবার্গ পুলিশের মুখপাত্র ইয়োলান্ডা ফার্নান্ডেজ বলেন, এটা এমন বিষয় নয় যে, ফোন করে পুলিশকে দুদিন গালাগাল দিলাম। এই নারী সব সীমা ছাড়িয়ে গেছেন।

image


তিনি জানান, এক বছরে ২১ হাজার বার নাইন ওয়ান ওয়ান- এ ফোন করেছেন কার্লা। একবার এক দিনেই তিনি ফোন করেছেন ৫১২ বার। গালাগালিও করেছেন।

প্রথমে তাঁর সঙ্গে খুব ভদ্রভাবেই কথা বলতেন পুলিশকর্মীরা।  কিন্তু ক্রমশ তার হেনস্থা করার সীমা ছাড়িয়ে যাওয়ার কারণে কার্লার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হয় ফ্লোরিডার পুলিশ।

 

একাত্তর/এসএ

অপরাধীকে তাড়া করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় পড়লো ব্রিটিশ পুলিশ। যুক্তরাজ্যের টিসাইডের সাউথ ব্যাংকে এ-৬৬ আঞ্চলিক মহাসড়কে তাড়া করা একটি ‘সন্দেহভাজন’ গাড়ি পথ ভুল করে বিপরীত দিকের সড়ক উঠে পড়ার পর...
সিভিল সার্ভিসসহ বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে হাজার হাজার তরুণ-শিক্ষার্থীর বিক্ষোভকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার...
কানাডার ভ্যাঙ্কুভারে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। এই ঘটনায় আটক সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। সন্দেহভাজন...
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি পুলিশ চেকপোস্টে সশস্ত্র হামলায় অন্তত ১০ সীমান্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর