ইউরো টানেলে ঘণ্টার পর ঘণ্টা আটকে কয়েকশ' যাত্রী

আপডেট : ২৪ আগস্ট ২০২২, ০৭:৩৫ পিএম

ইংলিশ চ্যানেলের নিচ দিয়ে চলে যাওয়া ইউরো টানেলের ভেতরে একটি প্রাইভেটকারবাহী ট্রেন বিকল হয়ে পড়ায় টানেলের ভেতর কয়েক ঘণ্টা আটকে ছিলেন কয়েকশ' মানুষ। 

বুধবার (২৪ আগস্ট) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের কালাইস থেকে যুক্তরাজ্যের ফোকস্টোনে যাচ্ছিলো লা শাটল নামে ট্রেনটি। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ফুটেজে দেখা গেছে, নিজেদের গাড়ি ফেলে রেখে এমারজেন্সি সার্ভিস টানেল দিয়ে বের হয়ে যাচ্ছেন ইউরো টানেল লা শাটলের যাত্রীরা। 

লা শাটল কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার (২৩ আগস্ট) হঠাৎ করে ট্রেনটির অ্যালার্ম বাজতে শুরু করে। 

বর্তমানে সেখানকার অবস্থা স্বাভাবিক হয়ে গেছে বলে জানিয়েছেন ইউরোটানেলের এক মুখপাত্র। 

তিনি জানান, এ ধরণের ঘটনা অস্বাভাবিক হলেও বিরল নয়। তবে প্রাইভেট কারবাহী ট্রেনের চেয়ে লরিবাহী ট্রেনে এ ঘটনা বেশি ঘটে থাকে। 

আরও পড়ুন: স্পেনে বিচারের আগে আসামির স্বেচ্ছায় মৃত্যুবরণ

ট্রেনটিকে প্রথমে থামিয়ে এটিকে পরীক্ষানিরীক্ষা করা হয়। নিরাপত্তার স্বার্থে যাত্রীদেরকে আরেকটি শাটলে স্থানান্তর করা হয়। 

উল্লেখ্য, ইউরো টানেল লা শাটল নামের ট্রেনটি ইংলিশ চ্যানেলের নিচ দিয়ে ফ্রান্সের ককেলস থেকে ইংল্যান্ডের কেন্টে গাড়ি, মোটরসাইকেল, সাইকেলসহ যাত্রী পারাপার করে থাকে। 


একাত্তর/এসজে 


মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ মোড় নিয়েছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সরাসরি ইরানের সাধারণ নাগরিকদের জন্য একটি জরুরি সতর্কতা জারি করে মঙ্গলবার সারাদেশে ট্রেন ভ্রমণ থেকে বিরত থাকার...
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে জাফর এক্সপ্রেস নামে একটি চলন্ত ট্রেনে হামলা চালিয়ে ৫০০ জনের মতো যাত্রীকে জিম্মি করেছে বালোচ লিবারেশন আর্মির জঙ্গিরা। খবর এএফপির, ডনের।
ইংলিশ চ্যানেল দিয়ে ফ্রান্স থেকে ইংল্যান্ডে পাড়ি দেয়ার সময়, আটজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফরাসি পুলিশ।
ভারতের অন্ধ্র প্রদেশে দুই ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৫০ জন।
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর