দুবাইয়ে তৈরি হচ্ছে অতিবিলাসী চাঁদের মতো রিসোর্ট

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ০৪:৫৯ পিএম

পৃথিবীতেই চন্দ্রপৃষ্ঠে হেঁটে বেড়ানোর অনুভূতি পাওয়া যাবে। আর সেটি সম্ভব হবে দুবাইয়ে। পর্যটকদের আকৃষ্ট করতেই ঠিক যেন নকল চাঁদ বানানো হচ্ছে সেখানে। 

দুবাইয়ের কাছে অর্থ কোন বিষয়ই নয়। এই রিসোর্ট নির্মাণে ব্যয় হবে ৫ বিলিয়ন অর্থাৎ ৫০০ কোটি মার্কিন ডলার। আগামী ৪৮ মাসের মধ্যে নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

রিসোর্টটির নকশা ও নির্মাণের দায়িত্বে রয়েছে মুন ওয়ার্ল্ড রিসোর্ট ইনকরপোরেশন নামের কানাডার একটি স্থাপত্য প্রতিষ্ঠান। এই কাজ পেয়ে বেজায় খুশি প্রতিষ্ঠানটি। 

তারা জানিয়েছে, প্রস্তাবিত রিসোর্টের ভবনের উচ্চতা হবে ৭৩৫ ফুট বা ২২৪ মিটার। ৫০০ কোটি ডলার ব্যয়ে বিলাসবহুল রিসোর্টটি নির্মাণ করা হবে।

বলা হচ্ছে, মুন ওয়ার্ল্ড রিসোর্টের পর্যটকরা চন্দ্রপৃষ্ঠে ভ্রমণের মতো অনুভূতি পাবেন। দুবাইয়ের মুন ওয়ার্ল্ড রিসোর্টে আরও থাকবে ‘স্কাই ভিলা’। 

image


অতি-বিলাসবহুল এই রিসোর্টে অবিকল চন্দ্রপৃষ্ঠের মতো করে একটি রেপ্লিকা থাকবে। মুন দুবাই নামের বিলাসবহুল রিসোর্টটি আরব আমিরাতের নতুন ল্যান্ডমার্ক হবে বলা আশা করা হচ্ছে। 

দেশটির অর্থনীতিতে পর্যটন, বিনোদন, শিক্ষা, প্রযুক্তি, পরিবেশসহ মহাকাশ পর্যটন খাতের মতো একই ধরনের প্রভাব ফেলবে বলে আশা করছে কানাডার এই স্থাপত্য প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটির দুই কর্তা স্যান্দ্রা জি ম্যাথিউস ও মাইকেল আর হেন্ডারসন বলেছেন, পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় এবং সফল আধুনিক পর্যটন প্রকল্প হবে ‘মুন দুবাই’।

image


এর ফলে দুবাইভিত্তিক পর্যটকের সংখ্যাও দ্বিগুণ হবে। বছরে অন্তত এক কোটি মানুষ চন্দ্রাকৃতির এই রিসোর্ট ভ্রমণ করতে পারবেন। 

বিলাসবহুল রিসোর্টটিতে আসা অতিথিদের জন্য স্পা, ব্যায়ামাগার, নাইটক্লাব, ইভেন্ট সেন্টার, সম্মেলন কক্ষ, লাউঞ্জ এবং ইনহাউস ‘মুন শাটল’ সুবিধা থাকবে।

স্থাপত্য প্রতিষ্ঠানটি সেখানে ‘স্কাই ভিলা’ তৈরিরও পরিকল্পনা করছে; যা চাঁদের আবাসন এলাকার মতো হবে। অর্থাৎ এই ভিলায় চাঁদের আবাসন এলাকায় বসবাসের মতো অনুভূতি মিলবে।

স্কাই ভিলায় ৩০০টি ইউনিট কিনে নিতে পারবেন যে কেউ। আর এর মাধ্যমে স্কাই ভিলার মালিকরা চন্দ্রাকৃতির এই রিসোর্টের বিশেষ প্রাইভেট মেম্বার ক্লাবের সদস্য হবেন।



একাত্তর/এসজে
ঘরে-বাইরে কোথাও যেন স্বস্তি নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। একদিকে ইরান যুদ্ধের জেরে বিশ্ব অর্থনীতি ক্রমশ অস্থিতিশীল হয়ে পড়ায় দেশের মাটিতে মধ্যবর্তী নির্বাচনের আগে তীব্র সমালোচনার মুখে...
৫৪ বছর পর আবার চাঁদের পথে পা বাড়িয়েছে মানুষ। বুধবার নাসার একটি রকেটে চড়ে চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করেছেন চার নভোচারী।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তারা দুবাইয়ে অবস্থিত ইউক্রেনের একটি আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম ডিপো ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ধ্বংস করে দিয়েছে। এই হামলার মাত্র কয়েক ঘণ্টা আগে...
মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে নতুন হামলার দাবি করেছে ইরান। দেশটির ইরানি সশস্ত্র বাহিনীর সমন্বিত প্রতিষ্ঠান হিসাবে পরিচিত ‘খাতাম আল-আম্বিয়া’ কেন্দ্রীয় সদর দপ্তর জানিয়েছে, ইরানের সশস্ত্র বাহিনীর...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর