শীতে অনেক আগেই বন্ধ হবে আইফেল টাওয়ারের আলো

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ০২:১২ পিএম

শীতে বিদ্যুৎ বাঁচাতে বিখ্যাত আইফেল টাওয়ারের আলো দ্রুত নিভিয়ে দেবে প্যারিস। শুধু তা-ই নয়, কমানো হচ্ছে সরকারি ভবনের আলোকসজ্জার সময় এবং ঘরের তাপমাত্রাও।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) প্যারিস শহরের মেয়র অ্যান হিডালগো একথা জানান। রাশিয়ার গ্যাস সরবরাহ কমিয়ে দেয়া এবং জ্বালানির ক্রমবর্ধমান দামের কারণে বিদ্যুৎ সাশ্রয়ের উদ্যোগ নিয়েছে প্যারিস।

বর্তমানে আইফেল টাওয়ারে সোনালী রঙের আলো জ্বলে রাত ১টা পর্যন্ত। মেয়র জানিয়েছেন, এখন থেকে রাত ১১টা ৪৫ মিনিটেই বন্ধ করে দেয়া হবে আইফেল টাওয়ারের আলো।

এর ফলে স্থাপনাটিতে অন্তত চার শতাংশ বিদ্যুৎ সাশ্রয় হবে বলে মনে করা হচ্ছে। মেয়র আরও জানান, ২৩ সেপ্টেম্বর থেকে প্যারিসের সরকারি ভবনের আলো নিভে যাবে রাত ১০টায়।

তিনি জানান, প্যারিসে বিদ্যুতের খরচ এক কোটি ইউরো বেড়ে গেছে। এই ধাক্কা সামলাতেই ঠিক হয়েছে, শহরে কমপক্ষে ১০ শতাংশ বিদ্যুৎ কম খরচ করা হবে।

মায়াবী আলোয় প্যারিসের জগতখ্যাত স্থাপনা আইফেল টাওয়ারের সৌন্দর্যে মোহিত হতেন পর্যটকরা। কিন্তু আসছে শীতে সেই মোহিত হবার সুযোগ আর থাকছে না।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিদ্যুতের দাম লাফিয়ে বাড়ছে। তাই পরিস্থিতি সামাল দিতে বিদ্যুৎ সাশ্রয়ে মরিয়া ফ্রান্স। অন্তত ১০ শতাংশ বিদ্যুৎ কম খরচ করতে চায় ম্যাক্রোর দেশ।

আরও পড়ুন: জম্মু কাশ্মীরে গভীর খাদে বাস, নিহত ৯ ও আহত ২৭

২৩ সেপ্টেম্বর থেকে চালু হবে বিদ্যুৎ সাশ্রয়ের কর্মসূচি। সুইমিং পুলের তাপমাত্রা এক ডিগ্রি এক ডিগ্রি কমানো হবে। আগে তা ২৬ ডিগ্রি সেলসিয়াসে থাকত, এবার ২৫ ডিগ্রিতে থাকবে।

সরকারি বাড়িতে হিটিংও কমানো হবে। তা ১৮ ডিগ্রি সেলসিয়াসে রাখা হবে। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে এই পরিকল্পনা পুরোপুরি কার্যকর হবে।


একাত্তর/আরএ

যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র শীতকালীন ঝড়ে বিপর্যস্ত জনজীবন। এরই মধ্যে ঝড়ের আঘাতে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে ১০ লাখেরও বেশি পরিবার। ঝড়ের কারণে বাতিল হয়েছে ১০ হাজারের বেশি ফ্লাইট।
তীব্র শীত ও তুষারঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্য। গ্র্যান্ড র‍্যাপিডসের কাছে ইন্টারস্টেট ১০৬ হাইওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে।
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী ওডেসা এবং এর আশেপাশে শনিবার ভোরে রাশিয়ার চালানো বড় ধরনের হামলায় বিদ্যুৎ গ্রিডের মারাত্মক ক্ষতি হয়েছে।
প্যারিসে ৫০ বছরেরও বেশি সময় ধরে পত্রিকা বিক্রি করছেন পাকিস্তানের আলী আকবর। ফরাসি সংস্কৃতিতে বড় অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এবার দেয়া হচ্ছে দেশের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা ‘অর্ডার অব মেরিট’। 
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর