যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, সব আরোহীর মৃত্যু

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ০৪:৪৬ পিএম

মাঝ আকাশে ‍দুটি ছোট বিমানের সংঘর্ষে যুক্তরাষ্ট্রের কলোরাডোতে তিনজনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালের দিকে ডেনভারের ৩০ মাইল উত্তরে বোল্ডার কাউন্টির ওপরে ওই দুটি বিমান সংঘর্ষে জড়ায় বলে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানিয়েছে পুলিশ।

বোল্ডার কাউন্টির শেরিফের কার্যালয় বিবৃতিতে জানায়, স্থানীয় সময় ৯টার কিছুটা আগে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পুলিশ মাঝ আকাশে বিমানের সংঘর্ষ নিয়ে একাধিক ফোন পায়।

নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

যে দুটি বিমানের মধ্যে সংঘর্ষ হয়েছে, তার একটি সেসনা ১৭২ অন্যটি সোনেক্স জেনোস।

ঠিক কী কারণে বিমান দুটোর সংঘর্ষ হয়েছে, তদন্তকারীরা তা খতিয়ে দেখছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্ট সেইফটি বোর্ড।

সোনেক্স জেনোস অ্যালুমিনিয়ামের হালকা বিমান, বাড়িতেই এটি বানানো যায় কোম্পানির ওয়েবসাইটে বলা হয়েছে।

সেসনা ১৭২ স্কাইহক এক ইঞ্জিনবিশিষ্ট ছোট বিমান, যাতে আসন মাত্র ৪টি।

আরও পড়ুন: জাপানে আঘাত হেনেছে সুপার টাইফুন নানমাডল

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, দুটি বিমান কলোরাডোর লংমন্টের ছোট বিমানবন্দর ভ্যান্স ব্র্যান্ডের কাছে সংঘর্ষে জড়ায়। বেসামরিক হালকা বিমানগুলো সাধারণত এই ধরনের বিমানবন্দরই ব্যবহার করে।


একাত্তর/আরএ

চলতি সপ্তাহে বহুল আলোচিত ওয়াশিংটন সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর তাইওয়ানের কাছে সকল প্রকার অস্ত্র বিক্রি ও পূর্বের অর্ডারের ডেলিভারি বন্ধের জন্য জোরালো চাপ সৃষ্টি করতে পারেন চীনের...
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত নতুন করে এক ধ্বংসাত্মক মোড় নেওয়ার ইঙ্গিত দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নতুন চুক্তিতে আসার কড়া বার্তা দিয়ে নেতৃত্ব উৎখাত ও অর্থনৈতিক...
চলমান মার্কিন-ইসরাইলি সামরিক আগ্রাসনের মধ্যেই ইরানে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে বেরিয়ে আসার দাবি জোরালো হচ্ছে। এনপিটি চুক্তি থেকে বেরিয়ে আসতে এবার দেশটির পার্লামেন্টে বিল জমা...
স্বাধীন সংবাদমাধ্যমের ওপর কঠোর পদক্ষেপের ধারাবাহিকতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধান তিনটি বড় সংবাদ মাধ্যম-  সিএনএন, এমএস নাও এবং পলিটিকোকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন।...
‘তোকে আমি এমন শিক্ষা দেবো, সারাজীবন কাঁদবি’—বাবাকে দেওয়া এই হুমকির দুই দিনের মাথায় উদ্ধার করা হলো নিখোঁজ ছয় বছরের ফুটফুটে শিশু ইসমাইলের বস্তাবন্দি মরদেহ। 
২০২৪ সালের পাঁচ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ ঘটনার দুই বছর পর ময়নাতদন্তের...
সরকার নির্ধারিত কিলোমিটারে ১৭ পয়সার চেয়ে এক পয়সাও বেশি ভাড়া আদায় করা হলে সংশ্লিষ্ট পরিবহনের রুট পারমিট বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানিয়েছেন,...
রাশিয়ার দিক থেকে ক্রমাগত বাড়তে থাকা সামরিক হুমকির প্রেক্ষাপটে সাধারণ নাগরিকদের নিরাপদ সরিয়ে নেয়ার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে বাল্টিক দেশ- লিথুনিয়া। তবে, রাশিয়ার কোনো ধরনের আক্রমণাত্মক পদক্ষেপ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর