সৌদি প্রিন্সকে রানির শেষকৃত্যে দাওয়াত দেয়ায় সমালোচনা

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ০৩:৩২ পিএম

সৌদি আরবের সিংহাসনের উত্তরাধিকারী যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে রানি এলিজাবেথের শেষকৃত্যে অংশ নেয়ার দাওয়াত দেয়ায় প্রতিবাদের ঝড় উঠেছে ব্রিটেনের মানবাধিকার কর্মীদের মধ্যে।

রোববার (১৮ সেপ্টেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি দূতাবাসের সাথে ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে যে, 'এমবিএস' নামে পরিচিত যুবরাজ এই সপ্তাহে লন্ডনে আসবেন। তবে তিনি সোমবার রানির শেষকৃত্যে যোগ দেবেন কিনা তা এখনো স্পষ্ট নয়।

হত্যাকাণ্ডের শিকার সৌদি সাংবাদিকের বাগদত্তা হ্যাটিস গেঙ্গিজ বলেছেন, তাকে আমন্ত্রণ রানি দ্বিতীয় এলিজাবেথের স্মৃতির প্রতি একটি কলঙ্ক। যুবরাজ লন্ডনে অবতরণ করার সময় তাকে গ্রেপ্তার করার আহ্বান জানিয়েছেন তিনি।

আন্তর্জাতিক অস্ত্র ব্যবসার বিরুদ্ধে প্রচারণা চালায় এমন সংস্থা ক্যাম্পেইন এগেইনস্ট দ্য আর্মস ট্রেড অভিযোগ করে বলছে, সৌদি আরব এবং অন্যান্য উপসাগরীয় রাজতন্ত্রগুলো তাদের মানবাধিকার বিষয়ক দুর্নাম ঘোচানোর জন্য রানির অন্ত্যেষ্টিক্রিয়াকে ব্যবহার করছে।

সংস্থাটি মনে করে আট বছর আগে ইয়েমেনে বিপর্যয় সৃষ্টিকারী যুদ্ধ শুরু হওয়ার পর থেকে, ব্রিটেন সেখানে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন জোটের কাছে ২৩ বিলিয়ন ডলারের বেশি অস্ত্র বিক্রি করেছে।

আরও পড়ুন: ইউক্রেনে রুশ অভিযান নিয়ে মার্কিন কর্তারা দ্বিধাবিভক্ত

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ'র এক প্রতিবেদনে বলা হয়েছে যে ২০১৮ সালে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতরে সৌদি সাংবাদিক জামাল খাসোগজিকে হত্যা এবং তার মরদেহ টুকরো টুকরো করার আদেশ দিয়েছিলেন সৌদি যুবরাজ।

তবে সৌদি ক্রাউন প্রিন্স এবং তার সরকার এই অভিযোগ অস্বীকার করে আসছে। এর পর থেকে পশ্চিমা বিশ্বে তিনি তার গ্রহণযোগ্যতা হারিয়েছেন এবং ওই অভিযোগ ওঠার পর থেকে এপর্যন্ত তিনি আর ব্রিটেনে যাননি।

একাত্তর/এসজে
গাজা উপত্যকায় ফিলিস্তিনের যে সীমান্ত ছিলো, সেটি ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
এফবিআই প্রকাশিত সাম্প্রতিক কিছু নথিতে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এতে বলা হচ্ছে, রানি দ্বিতীয় এলিজাবেথ ১৯৮৩ সালে যখন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন তখন তার ওপর হত্যার হুমকি ছিল। নথিতে দেখা যায়, আইরিশ...
নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শনিবার রাজ্যাভিষেক হয়ে গেল ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের। ব্রিটেনের ইতিহাসের অন্যতম বড় ও আড়ম্বরপূর্ণ এই অভিষেক অনুষ্ঠানে কী পরিমাণ অর্থ ব্যয় হয়েছে, সেটা জানলে কপালে...
সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছ। সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজের নির্দেশেই মন্ত্রিসভায় রদবদল করে প্রধানমন্ত্রী হিসেবে তার ছেলে...
ব্যয় সাশ্রয় এবং দেশের পরিস্থিতি বিবেচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড. জাহেদ উর রহমান। একই সঙ্গে বোয়িং কেনা,...
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হচ্ছে। পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া...
পটুয়াখালী জেলা মডেল মসজিদের পেশ ইমামের বিরুদ্ধে হয়রানিমূলক ও মিথ্যা ধর্ষণের চেষ্টার মামলা করে নিজেই ফেঁসে গেছেন জাহানারা বেগম নামে এক নারী। আদালতের নির্দেশে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্ত্রী জুবাইদা রহমানসহ ৩৫ জন সফরসঙ্গী নিয়ে স্থানীয় সময় সোমবার বিকেল ছয়টার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর