'পরমাণু' প্রশ্নে দক্ষিণ কোরিয়ার কড়া হুঁশিয়ারি

আপডেট : ০১ অক্টোবর ২০২২, ০৭:১৯ পিএম

উত্তর কোরিয়ার হুমকি ও কিম প্রশাসনের উস্কানি মোকাবিলায় যৌথ মহড়া বাড়ানোর ঘোষণা দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সং-নিয়োল। পাশাপাশি যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া জোটকে আরও শক্তিশালী করা হবে বলেও ইঙ্গিত দেন তিনি।

তিনি সতর্ক করেন যে, উত্তর কোরিয়া যদি পরমাণু অস্ত্র ব্যবহার করার চেষ্টা করে, তবে দেশটিকে দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র জোটের কাছ থেকে “সঙ্কল্পবদ্ধ ও অপ্রতিরোধ্য প্রতিক্রিয়ার” মুখোমুখি হতে হবে।

জাপানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে'র প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার দক্ষিণ কোরীয় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ইউন এই মন্তব্য করেন।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফের ভাষ্যানুযায়ী, উত্তর কোরিয়া শনিবার সুনান থেকে পূর্বদিক বরাবর দুটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এটি ছিল এক সপ্তাহের মধ্যে চতুর্থ নিক্ষেপণ।

তাদের ভাষ্যমতে, ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ৩৫০ কিলোমিটার পথ পাড়ি দেয় এবং প্রায় ৩০ কিলোমিটার উচ্চতায় পৌঁছায়। আর এগুলোর সর্বোচ্চ গতিবেগ ছিল শব্দের গতির ছয় গুণ।

image

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সং-নিয়োল

আরও পড়ুন: প্রখ্যাত সাংবাদিক তোয়াব খান আর নেই

উল্লেখ্য, উত্তর কোরিয়া গত বুধবারও সুনান থেকে জাপান সাগর অভিমুখে দুটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল।

দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরোধিতা সত্ত্বেও পিয়ংইয়ং গত তিন দশকে তাদের “পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের প্রতি আচ্ছন্নতা” পরিত্যাগ করেনি।

তিনি আরও বলেন, কোরীয় উপদ্বীপে প্রকৃত শান্তি ও সমৃদ্ধি আনয়নে উত্তর কোরিয়ার উচিত হবে পরমাণু নিরস্ত্রীকরণের সিদ্ধান্ত নেয়া।


একাত্তর/আরবিএস  

বিশ্বের সর্ববৃহৎ ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সংঘটিত ইতিহাসের অন্যতম বৃহৎ ৬৩০ কোটি মার্কিন ডলারের (প্রায় ৪৭০ কোটি পাউন্ড) সাইবার হামলার নেপথ্যে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মদদপুষ্ট হ্যাকার...
উত্তর ও দক্ষিণ কোরিয়ায় তিন দিনের এক ঐতিহাসিক সফরে যাচ্ছেন সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ইগনাজিও কাসিস। সফরের প্রথম ধাপে বৃহস্পতি ও শুক্রবার তিনি উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে অবস্থান করবেন,...
দুই কোরিয়াকে বিভক্তকারী ‘ডিমিলিটারাইজড জোন’-এ সীমান্তে উত্তর কোরিয়া ক্রমাগত তাদের সামরিক উপস্থিতি ও গোলান্দাজ বাহিনীর সরঞ্জাম জোরদার করার কারণে সীমান্ত সংলগ্ন দক্ষিণ কোরিয়ার পর্যবেক্ষণ কেন্দ্রে...
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন চীনের সীমান্তবর্তী শহর দান্ডংয়ে একদিনের চমকপ্রদ সফর শেষে দেশে ফিরেছেন। সেখানে তিনি ঐতিহাসিক কোরিয় যুদ্ধের একটি মেমোরিয়াল বা স্মৃতিসৌধ পরিদর্শন করেন। রোববার...
দেশে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা এবং বিচারবহির্ভূত সহিংসতার মাত্রা আশঙ্কাজনকহারে বৃদ্ধি পেয়েছে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) প্রকাশিত অক্টোবর মাসের পর্যবেক্ষণ প্রতিবেদনে দেশের...
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সের নেতৃত্বে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। পাঁচ বছরের বেশি সময় দায়িত্ব পালনের পর প্রতিষ্ঠানটির প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) কাইজার ইং পদত্যাগ...
দেশের মাদ্রাসা শিক্ষার্থীদের আধুনিক ও প্রতিযোগিতামূলক বিশ্বের উপযোগী দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এক বড় পদক্ষেপ নেয়া হয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে জানুয়ারি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর