শরীরে আঘাতের ফলে মাশার মৃত্যু হয়নি, ময়নাতদন্তে দাবি

আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ০৫:৩৮ পিএম

ইরানে পুলিশি হেফাজতে নিহত কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যু শরীরের কোনো আঘাতের ফলে হয়নি বলে এক শবপরীক্ষকের প্রতিবেদনে দাবি করা হয়েছে। 

শুক্রবার (৭ অক্টোবর) ইরানের রাষ্ট্রীয় সংবাদসংস্থা ইরনা'র বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। 

প্রতিবেদনে বলা হয়েছে, শরীরের বেশ কয়েকটি অঙ্গ অকেজো হয়ে যাওয়ায় মস্তিষ্কে অক্সিজেন স্বল্পতার ফলে মাশা আমিনির মৃত্যু হয়। 

গত ১৩ সেপ্টেম্বর ইরানের নৈতিকতা পুলিশের হেফাজতে ২২ বছর বয়সী মাশা আমিনির মৃত্যুর পর দেশটিতে দুই সপ্তাহেরও বেশ সময় ধরে আন্দোলন চলছে। মাশার পায়ে বেশ কিছু আঘাতে চিহ্ন ছিল জানিয়ে তার পরিবার পুলিশকে এ মৃত্যুর জন্য দায়ী করেছে। 

আরও পড়ুন: পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি ছয় দশকের মধ্যে সর্বোচ্চ: বাইডেন

তবে শব পরীক্ষকের প্রতিবেদনে দাবি করা হয়েছে, আমিনির মৃত্যু 'মাথা ও শরীরে আঘাতের কারণে' হয়নি। 'অন্তর্নিহিত অসুখের ফলে তিনি পুলিশ হেফাজতে থাকাকালীন পড়ে যান' বলেও প্রতিবেদনে বলা হয়েছে। 

প্রথম কয়েক মুহূর্তে হৃদযন্ত্র ও শ্বাসযন্ত্রকে পুনরুজ্জীবিত করতে না পারায় অক্সিজেনের গুরুতর অভাবের ফলে তার মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয় বলে প্রতিবেদনে বলা হয়। 


একাত্তর/এসজে

যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর