ইরানে বিক্ষোভ: নিকাকে হত্যা করা হয়েছে, দাবি মায়ের

আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ০২:৩৮ পিএম

ইরানে পুলিশি হেফাজতে কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুর প্রতিবাদে ছড়িয়ে পড়া বিক্ষোভ চলাকালীন সময়ে নিহত এক কিশোরীকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তার মা। 

মার্কিন পৃষ্ঠপোষকতায় পরিচালিত রেডিও ফারদা'র কাছে পাঠানো এক ভিডিওতে নিহত নিকা শাকারামির মা নাসরিন শাকারামি দাবি করেছেন, তার মেয়ের শরীরে এমন আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা সরকারি বিবৃতির সাথে মেলে না।

ইরানি কর্তৃপক্ষের দাবি, ১৬ বছর বয়সী নিকার ভবন থেকে পড়ে মৃত্যু হয়েছে। শ্রমিকেরা এ কাজ করে থাকতে পারে বলে দাবি তাদের। 

ইরানের সাম্প্রতিক বিক্ষোভে নিকার মৃত্যু অন্যতম হাই প্রোফাইল ঘটনা হয়ে দাঁড়িয়েছে। গত ২০ সেপ্টেম্বর তেহরান থেকে নিখোঁজ হয় নিকা। তাকে পুলিশ ধাওয়া করছিলো বলে নিখোঁজ হওয়ার আগে এক বন্ধুকে জানায় সে। 

নাসরিন শাকারামি দাবি করেছেন, নিকার মৃত্যুর কারণ সম্পর্কে তার খালাকে মিথ্যা বিবৃতি দিতে বাধ্য করা হয়েছে। এছাড়া কর্তৃপক্ষের কথামত সাক্ষ্য দিতে তাকে হুমকি দেয়া হয়েছে বলেও জানান তিনি। 

বিক্ষোভের বিরুদ্ধে টেলিভিশনে কথা বলতে দেখা গেছে নিকার চাচাকে। এসময় পেছন থেকে তাকে ফিসফিস করে কিছু একটা বলার জন্য হুমকি দিতেও শোনা যায়। 

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, নিখোঁজ হওয়ার রাতে নিকা একটি ভবনে প্রবেশ করে যেখানে আটজন নির্মাণ শ্রমিক ছিল। পরদিন সকালে ভবনের বাইরে তার মরদেহ পাওয়া যায়। 

তেহরানের আদালত কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ারির বরাতে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নিকার শরীরের নিম্নাংশ, মাথা, হাত ও পায়ের হাড় ভেঙে গেছে বলে ময়নাতদন্ত প্রতিবেদনে জানানো হয়েছে। এ থেকে ধারণা করা হচ্ছে তাকে উঁচু কোনো জায়গা থেকে ফেলে দেয়া হয়েছে। 

আরও পড়ুন: আগুনে জ্বলছে ক্রিমিয়া-রাশিয়া একমাত্র সংযোগ সেতু

তবে এই দাবিকে প্রত্যখ্যান করে নাসরিন শাকারামি বলেন, 'আমি আমার মেয়ের মরদেহ দেখেছি...ওর মাথার পেছনের অংশ এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যাতে মনে হয় সেখানে অনেক জোরে আঘাত করা হয়েছে। সেভাবেই তাকে হত্যা করা হয়েছে।'

এর আগে মাশা আমিনির ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়, আঘাতের কারণে নয় বরং শরীরের কয়েকটি অঙ্গপ্রত্যঙ্গ অকার্যকর হয়ে পড়ায় মৃত্যু হয় তার।


একাত্তর/এসজে

যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর