বাইডেনের ওপর ক্ষেপেছেন ইরানি নেতা রাইসি

আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ১২:১৭ পিএম

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে 'বিশৃঙ্খলা উসকে দেয়ার' অভিযোগ করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। 

পুলিশি হেফাজতে মাশা আমিনির মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভের সমর্থন করায় বাইডেনের বিরুদ্ধে এ অভিযোগ করেন তিনি। 

আমেরিকান প্রেসিডেন্ট- যিনি আরেকটি দেশে বিশৃঙ্খলা, সন্ত্রাস ও ধ্বংসকে উসকে দিচ্ছেন, তার মন্তব্য ইসলামিক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতার সেই অমর কথাকে মনে করিয়ে দেয়, যিনি আমেরিকাকে 'বিশিষ্ট শয়তান' বলে আখ্যা দিয়েছিলেন। এখানে প্রয়াত আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির কথা স্মরণ করছেন রাইসি। 

প্রেসিডেন্টের দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে রাইসি বলেন, জনগণের সমস্যা সমাধানে শত্রুর ষড়যন্ত্র কার্যকর পদক্ষেপের মাধ্যমে মোকাবেলা করতে হবে। 

'সঠিকভাবে' হিজাব না পরায় ইরানের নৈতিকতা পুলিশের হাতে আটক হওয়ার পর পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেন কুর্দি তরুণী মাশা আমিনি। 

পুলিশের নির্যাতনে তার মৃত্যু হয়েছে বলে পরিবার অভিযোগ করলেও, শারীরিক অসুস্থতার কারণে মাশার মৃত্যু হয়েছে বলে দাবি পুলিশের। মাশার ফরেনসিক প্রতিবেদনেও একই কথা বলা হয়েছে। 

তবে এ মৃত্যুর প্রতিবাদে গত এক মাসেরও বেশি সময় ধরে আন্দোলন করছেন ইরানের সাধারণ জনগণ। এ আন্দোলনে এখন পর্যন্ত শতাধিক নিহত ও বহু বিক্ষোভকারী আটক হয়েছেন বলে জানিয়েছে দেশটির বিভিন্ন মানবাধিকার সংস্থা। 

শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, 'আমরা ইরানের সাধারণ নাগরিক ও সাহসী নারীদের পাশে আছি।' 

'ইরানে এটি যা জাগিয়ে তুলেছে তা দেখে আমি বিস্মিত। এটি এমন কিছুকে জাগিয়ে তুলেছে যা আমার মনে হয় অনেক অনেক দিনে শান্ত হবে না', বলেন তিনি। 

আরও পড়ুন: ইরানের কারাগারে আগুনে চার বন্দি নিহত

রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, 'বহু বছরের ব্যর্থতায় ক্লান্ত এক রাজনীতিবিদের হস্তক্ষেপ ইরানকে টলাতে পারবে না। আমরা একসাথে ইরানের স্বাধীনতাকে রক্ষা করবো'।  

'বিক্ষোভকে সহিংসভাবে দমন করায়' গত ৬ অক্টোবর ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। দেশটির নৈতিকতা পুলিশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন ট্রেজারি বিভাগ। 


একাত্তর/এসজে

যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর