ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসের পদত্যাগ

আপডেট : ২১ অক্টোবর ২০২২, ০৮:০৪ এএম

দায়িত্বভার গ্রহণের ছয় সপ্তাহ পেরোতে না পেরোতেই পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস। 

স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুর দেড়টায় ১০ নং ডাউনিং স্ট্রিটের সামনে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তিনি। 

এসময় ট্রাস বলেন, প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির পদ থেকে পদত্যাগ করার কথা রাজা তৃতীয় চার্লসকে জানিয়েছেন তিনি।

উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে ট্রাস বলেন, ব্যাপক অর্থনৈতিক ও আন্তর্জাতিক অস্থিতিশীলতার সময়ে ক্ষমতায় এসেছিলেন তিনি। তবে যে প্রতিশ্রুতি দিয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন তা বাস্তবায়ন করতে পারবেন না বলে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

যদিও বুধবার (১৯ অক্টোবর) তার রাজনৈতিক মুখপাত্র নিশ্চিত করেছিলেন, ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার কোনো পরিকল্পনা নেই লিজ ট্রাসের।   

ট্যাক্স ইস্যুতে অর্থমন্ত্রী কাওয়াসি কোয়ারতেংয়ের পদত্যাগের পরই গুঞ্জন ওঠে প্রধানমন্ত্রীকেও শিগগির পদত্যাগ করতে হতে পারে।

এর আগে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাসের পদত্যাগ চাইছিলেন তার নিজ দল ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ৫৫ শতাংশ সদস্য। আর ৩৮ শতাংশ তাকে সমর্থন করেছেন। জরিপ সংস্থা ইউগভের এক জরিপে উঠে এসেছিল এমন তথ্য। খবর: স্কাই নিউজ।

ওই প্রতিবেদনে বলা হয়, জরিপে অংশগ্রহণকারীদের ৫৫ শতাংশই জানিয়েছেন যে এ মুহূর্তে ভোট হলে তারা ঋষি সুনাককে ভোট দেবেন। ২৫ শতাংশ লিজ ট্রাসকে ভোট দেয়ার কথা বলেছেন। এছাড়া লিজ ট্রাসের এখন পদত্যাগ করা উচিত বলেও মনে করেন ৫৫ শতাংশ। বিপরীতে তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান ৩৮ শতাংশ। 

জরিপে অংশ নেয়া ৬৩ শতাংশ মনে করেন, লিজ ট্রাসের জায়গায় সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন স্থলাভিষিক্ত হতে পারেন। ৬২ শতাংশ বলেছেন প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেসের কথা। পেনি মর্ডান্টের কথা বলেছেন ৫৪ শতাংশ।

গত ১৭-১৮ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত এ জরিপে অংশ নিয়েছেন যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ৫৩০ জন সদস্য।

আরও পড়ুন: বরখাস্ত হলেন মাদাগাস্কারের পররাষ্ট্রমন্ত্রী

আগামী সপ্তাহের মধ্যে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন ট্রাস। ততদিন পর্যন্ত তিনিই প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন। 

এর মাধ্যমে কনজারভেটিভ পার্টি তাদের অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের পথে থাকবে এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও জাতীয় নিরাপত্তা বজায় রাখবে বলে মন্তব্য করেন তিনি। 


একাত্তর/এসজে/জো 

যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
তীব্র দলীয় চাপ ও জনপ্রিয়তার তলানিতে ঠেকে অবশেষে পরাজয় মেনে নিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সোমবার ডাউনিং স্ট্রিটের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে এক আবেগঘন ও অশ্রুসিক্ত ভাষণে তিনি পদত্যাগের...
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নাটকীয় পদত্যাগের পর এখন সবার নজর লন্ডনের ওয়েস্টমিনস্টারের দিকে। সোমবারই সেখানে নতুন এমপি হিসেবে শপথ নিতে যাচ্ছেন গ্রেটার ম্যানচেস্টারের অত্যন্ত জনপ্রিয়...
প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর কাছেও তিনি একজন মার্জিত, কঠোর পরিশ্রমী এবং ভদ্র মানুষ হিসেবে পরিচিত। অথচ সেই কিয়ার স্টারমারই আধুনিক রাজনৈতিক জনমত জরিপের ইতিহাসে ব্রিটেনের সবচেয়ে অপছন্দের প্রধানমন্ত্রী...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর