পুলিশি বাধা উপেক্ষা করে মাশা আমিনির কবরে বিক্ষোভ

আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ০৮:০৬ পিএম

ইরানে পুলিশি হেফাজতে নিহত কুর্দি তরুণী মাশা আমিনির কবরে পুলিশের বাঁধা উপেক্ষা করে বিক্ষোভ করেছে শত শত মানুষ। 

বুধবার (২৬ অক্টোবর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে সাকেজ শহরে শত শত নারী-পুরুষকে বিক্ষোভ করতে দেখা গেছে অনলাইনে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে। 

এসময় তাদেরকে 'নারী, জীবন, স্বাধীনতা' ও 'স্বৈরাচার নিপাত যাক' বলে স্লোগান দিতে দেখা যায়। মাশা আমিনির মৃত্যুর পর শুরু হওয়া আন্দোলনে এ দু'টি জনপ্রিয় স্লোগানে পরিণত হয়েছে। 

বুধবার মাশা আমিনির মৃত্যুর পর ৪০তম দিনে সাকেজসহ কুর্দিস্তান প্রদেশের কয়েকটি স্থানে প্যারামিলিটারি বাসিজ রেজিস্ট্যান্স ফোর্স মোতায়েন করা হয়। 

তবে বিভিন্ন ভিডিওতে দেখা যায়, তাদেরকে উপেক্ষা করে হাইওয়ে ও মাঠ পেরিয়ে আইচি কবরস্থানের দিকে যাচ্ছেন বিক্ষোভকারীরা। 

সেখানে মাশার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন কিনা তা নিশ্চিত নয়। তবে মানবাধিকার কর্মীদের অভিযোগ, কবরস্থানে কোনো ধরনের শোক অনুষ্ঠান না করতে মাশার পরিবারকে হুমকি দেয়া হয়েছে। 

এদিকে সাকেজের পরিস্থিতি শান্ত আছে বলে দাবি করেছেন কুর্দিস্তানের গভর্নর ইসমাইল জারেই কুশা। মাশার মৃত্যুর ৪০ দিন পূর্তিকে শত্রুরা ও গণমাধ্যম নতুন করে উত্তেজনা সৃষ্টির অজুহাত হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেন তিনি। 

আরও পড়ুন: 'সন্ত্রাসী প্রোপাগান্ডার' অভিযোগে তুর্কি চিকিৎসক গ্রেপ্তার

উল্লেখ্য, 'সঠিকভাবে' হিজাব না পরায় গত ১৩ সেপ্টেম্বর ইরানের নৈতিকতা পুলিশের হাতে আটক হন ২২ বছর বয়সী কুর্দি তরুণী মাশা আমিনি। পুলিশ হেফাজতে কোমায় চলে যাওয়ার তিনদিন পর তার মৃত্যু হয়। 

মাশার পরিবারের অভিযোগ, পুলিশের অত্যাচারের কারণে মাশার মৃত্যু হয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করে পুলিশ দাবি করেছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মাশার মৃত্যু হয়েছে। 

এ ঘটনার পর দেশজুড়ে শুরু হওয়া বিক্ষোভে এখন পর্যন্ত ২৩৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে নরওয়েভিত্তিক মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস। 


একাত্তর/এসজে 
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিনিময়ে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। গত রবিবার তেহরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর