মিস ইউনিভার্স প্রতিযোগিতা কিনে নিয়েছেন থাইল্যান্ডের এক মহিলা ব্যবসায়ী। ওই নারী সেলিব্রিটি মিডিয়া টাইকুন এবং তৃতীয় লিঙ্গের অধিকার আন্দোলনের এক সাহায্যকারী।
অন্নে জাকাপং নামের ওই নারীকে মিস ইউনিভার্স প্রতিযোগিতা কিনতে খরচ করতে হয়েছে ২০ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি টাকায় ২০৯ কোটিরও বেশি।
এ বিষয়ে জাকাপং বলেন, মিস ইউনিভার্স প্রতিষ্ঠানটি আমার কোম্পানির পোর্টফোলিওতে একটি শক্তিশালী সংযোজন।
তিনি আরো বলেন, আমরা শুধুমাত্র এখানে বিভিন্ন ঐতিহ্য, সংস্কৃতি ও বিভিন্ন বৈচিত্র থেকে আসা নারীদের জন্য এ প্ল্যাটফর্ম তৈরি করবো না। এখানে পরবর্তী প্রজন্মের জন্য বিভিন্ন ব্র্যান্ডকেও যুক্ত করা হবে।
১৯৯৬-২০১৫ সাল পর্যন্ত মিস ইউনিভার্স অরগানাইজেশনের কো-ওনার ছিলেন ডোনাল্ড ট্রাম্প। ২০১৫ সালে তিনি কোম্পানিটি বিক্রি করে দেন। সে সময় কোম্পানিটির দুইজন টেলিভিশন পার্টনার অভিযোগ করে বলেন, তারা আর সৌন্দর্য প্রতিযোগিতার সম্প্রচার করবেন না কারণ নির্বাচন ক্যাম্পেইনের সময় ট্র্রাম্প অভিবাসীদের নিয়ে বেআইনি কথা বলেন।
আরও পড়ুন: দায়িত্ব নিয়েই তোপের মুখে ঋষি সুনাক
২০১৫ সালে মার্কিন ট্যালেন্ট এজেন্সির ডব্লিউএমই-আইএমজি এর কাছে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি যখন কোম্পানিটি কিনেছিলাম তখন এর অবস্থা সংকটাপন্ন ছিলো।
একাত্তর/আরএ
