ইরানে বিক্ষোভ: আরও আট বিক্ষোভকারী নিহত

আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ০৩:৫১ পিএম

'সঠিকভাবে' হিজাব না পরায় কুর্দি তরুণী মাশা আমিনির গ্রেপ্তার ও মৃত্যুর প্রতিবাদে ইরানজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ-সহিংসতায় গত ২৪ ঘণ্টায় অন্তত আট বিক্ষোভকারীকে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। 

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) এক বিবৃতিতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ তথ্য জানায়। 

এদিকে, বিক্ষোভকারীরা দেশটির পশ্চিমাঞ্চলীয় সীমান্তবর্তী মাহাবাদে গভর্নরের সরকারি অফিস পুড়িয়ে দিয়েছে। সেখানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন তিনজন।

আর মৃত্যুর ৪০ দিন উপলক্ষে ব্যাপক বিক্ষোভ হয়েছে মাহসা আমিনির নিজ এলাকা কুর্দি রাজ্যের সাকেজ সিটির জিনদান স্কয়ারে। সেখানেও গুলি ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে নিরাপত্তা বাহিনী।

এদিকে, নরওয়েভিত্তিক মানবাধিকার সংগঠন হেনগাও জানিয়েছে, বৃহস্পতিবার ইরাকের সীমান্তবর্তী ইরানের পশ্চিমাঞ্চলীয় মাহাবাদে অন্তত তিনজন এবং বানেহ শহরে দুই বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী।

মাহাবাদে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়। সেখানে বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় নিরাপত্তা বাহিনী। আগের রাতে সেখানে পুলিশের গুলিতে একজন নিহত হওয়ার পরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। 

আরও পড়ুন: তিন শতাধিক ইরানি কামাকাজি ড্রোন ভূপাতিতের দাবি ইউক্রেনের

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এক বিক্ষোভকারীর মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ হয়ে ব্যাংক, কর অফিস এবং অন্যান্য সরকারি ভবনের জানালায় ভাঙচুর চালানো হয়েছে। বিক্ষোভকারীরা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে লক্ষ্য করে 'স্বৈরশাসকের মৃত্যু' বলে স্লোগান দেন।

বিশ্নেষকরা বলছেন, ইরানি কর্তৃপক্ষ বিভিন্ন কৌশলে বিক্ষোভ দমনের চেষ্টা করেছে। তবে এর মাধ্যমে আরও ক্ষোভ বাড়বে।


একাত্তর/এসজে

যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর