তিন দেশের অমুসলিমদের নাগরিকত্ব দেবে ভারত

আপডেট : ০১ নভেম্বর ২০২২, ১০:০৭ পিএম

প্রতিবেশী পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ভারতে যাওয়া অ-মুসলিমদের নাগরিকত্ব দেয়ার ঘোষণা দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (৩১ অক্টোবর) ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। আপাতত গুজরাটের দুই জেলা- মেহসানা ও আনন্দেই এই নাগরিকত্ব প্রদান কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে যারা মেহসানা ও আনন্দ জেলায় আসা হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, খ্রিস্টানসহ অমুসলিমদের নাগরিকত্ব দেওয়া হবে।

তবে, তারাই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন, যারা ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারতে এসেছে।  

আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তানের সংখ্যালঘু অমুসলিম অর্থাৎ ৬ সম্প্রদায়ের মানুষ -হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্শি এবং খ্রিস্টান যারা ভারতের গুজরাট রাজ্যের আনন্দ এবং মেহসানা জেলায় বসবাসকারী, তাদের ওই দুই জেলার কালেক্টররা নাগরিকত্ব প্রদান করবেন।

চলতি বছরের শেষ দিকেই ভারতের গুজরাট রাজ্যে বিধানসভা নির্বাচন। ক’দিনের মধ্যে দেশটির নির্বাচন কমিশন গুজরাট বিধানসভা ভোটের তফসিল দেবে। এর আগেই এমন ঘোষণা এলো।  

উল্লেখ্য, প্রতিবেশী দেশ- বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়িত সংখ্যালঘুদের জন্য ভারতে নাগরিকত্ব আইন সংশোধন করা হয়েছে। 

কিন্তু এখনই সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর হচ্ছে না। মোদী সরকারের আবেদনের ভিত্তিতে সিএএ কার্যকর করার সময়সীমার মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।


একাত্তর/এআর




পাকিস্তানে বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রস্তাবিত মহাসমাবেশ ও বিক্ষোভ কর্মসূচির ঠিক মুখে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বোনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা...
পাকিস্তানের অশান্ত উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাটে পুলিশ লাইন্স চত্বরে জুমার নামাজ চলার সময় এক ভয়াবহ আত্মঘাতী গাড়ি বোমা হামলা ও বন্দুকযুদ্ধে অন্তত ২৭ জন নিহত হয়েছেন, যার মধ্যে...
পাকিস্তানের অশান্ত উত্তর-পশ্চিমাঞ্চলের একটি পুলিশ সদর দপ্তরের মসজিদে জুমার নামাজ চলাকালীন এক ভয়াবহ গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১৫ জন নিহত এবং ৫০ জনেরও বেশি মারাত্মকভাবে আহত হয়েছেন। আফগান সীমান্ত...
ইসলাম ধর্মের পবিত্রতম নগরী মক্কায় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক ড্রোন হামলার চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়ে বহুপ্রতীক্ষিত ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ কার্যকর করার জোরালো সংকেত দিয়েছে পাকিস্তান।...
পাকিস্তানে বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রস্তাবিত মহাসমাবেশ ও বিক্ষোভ কর্মসূচির ঠিক মুখে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বোনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা...
ইউরোপের রাজনীতি ও সামরিক অঙ্গনে এখন এক গভীর উদ্বেগের ছায়া। পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যবর্তী সুওয়ালকি করিডোরের কাছে রাশিয়ার ঘনিষ্ঠ সামরিক মিত্র বেলারুশের সাম্প্রতিক বৃহৎ সামরিক মহড়া ন্যাটো...
আগামী তিন মাসের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম পেপারলেস বা কাগজবিহীন করার কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
সাহসিকতা, অসামান্য সেবা এবং গুরুত্বপূর্ণ অপরাধের রহস্য উদঘাটনে অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ ৯২ জন পুলিশ সদস্যকে চার ক্যাটাগরিতে পুলিশ পদক প্রদান করেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর