মাহাথিরের শোচনীয় পরাজয়, এগিয়ে মুহিউদ্দিনের জোট

আপডেট : ২০ নভেম্বর ২০২২, ০৪:৪২ পিএম

৫৩ বছরের মধ্যে প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছে হেরে গেলেন মালয়েশিয়ার প্রবীণ রাজনীতিবিদ ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

শনিবার (১৯ নভেম্বর) মালয়েশিয়ার সাধারণ নির্বাচনের ফলাফলে দেখা গেছে, ১৯৬৯ সালের পরে প্রথমবারের মতো মাহাথির প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছে হেরে গেছেন। খবর: রয়টার্স। 

এই নির্বাচনে তিনি পেরিকাতান জোটের প্রার্থী মোহাম্মদ সুহাইমি আবদুল্লাহর কাছে হেরে যান যা তার সাত দশকের রাজনৈতিক ক্যারিয়ারের ইতি ঘটাতে পারে।

রয়টার্সের খবরে বলা হয়, দুই দশকের বেশি সময় ধরে মালয়েশিয়ার শাসন করা ৯৭ বছর বয়সী এই নেতা এবারের নির্বাচনে নিজের সংসদীয় আসন ধরে রাখতে ব্যর্থ হয়েছেন। এই আসনে জিতেছেন দেশটির আরেক সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের নেতৃত্বাধীন জোটের প্রার্থী। পাঁচ প্রার্থীর মধ্যে মাহাথির চতুর্থ হয়েছেন।

এর আগে গণমাধ্যমে মাহাথির বলেন, তিনি নির্বাচনে হেরে গেলে রাজনীতি থেকে সরে দাঁড়াবেন।

এদিকে ভোট-পূর্ববর্তী জরিপের আভাসকে ছাপিয়ে এ পর্যন্ত দেশটির সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের নেতৃত্বাধীন জোট পেরিকাতান এগিয়ে রয়েছে। এর পরেই রয়েছে বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিমের দল পাকাতান হারাপান।

জনমত জরিপ পূর্বাভাস দিয়েছিল, বিরোধীদলীয় নেতা আনোয়ারের জোট পার্লামেন্টে সবচেয়ে বেশি আসন পাবে। তবে তারা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছাতে ব্যর্থ হবে।

এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশটির নির্বাচন কমিশন ২২২টি আসনের মধ্যে ১২৩টির ফলাফল ঘোষণা করে। এর মধ্যে মুহিউদ্দিনের জোট পেরিকাতান ৪২টি ও আনোয়ারের জোট ৩৬টি আসনে জয়ী হয়েছে। বাকি আসনগুলোতে অন্যান্যরা বিজয়ী হয়েছেন।

আরও পড়ুন: কাতার বিশ্বকাপে জঙ্গি হামলার ছক কষছে আইএস

ধারণা করা হচ্ছে, এবারের ভোট দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা কমাতে সম্ভবত সফল হবে না। কারণ এবারের নির্বাচনে কোনো দলই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসনে জয় পাবে না বলে জনমত জরিপে উঠে এসেছে।


একাত্তর/জো

গুরুতর স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ে কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানকে অবিলম্বে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন...
নেপালের রাজনীতিতে এক নজিরবিহীন নাটকীয়তায় সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে, রাজধানী কাঠমান্ডুর ভক্তপুরে তাঁদের নিজ নিজ...
পারস্য উপসাগর আর হরমুজ প্রণালীর উত্তপ্ত পরিস্থিতির মাঝেই মার্কিন নৌবাহিনীর এক রহস্যময় চাল বিশ্বজুড়ে প্রতিরক্ষা বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। বাহরাইনে মোতায়েন থাকা দুটি অত্যাধুনিক...
গত বছরের রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান এবং অস্থিরতার পর অবশেষে বৃহস্পতিবার সকাল থেকে নেপালে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বরের সেই বিক্ষোভের ফলে পার্লামেন্ট ভেঙে যাওয়ার পর এই...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর