ইরানে ‘নৈতিকতা পুলিশের’ কার্যক্রম স্থগিত

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ০৭:৪৯ পিএম

প্রায় দুই মাস ধরে চলে আন্দোলনের পর ‘নৈতিকতা পুলিশের’ কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির প্রসিকিউটর জেনারেল মোহাম্মদ জাফর মোন্তাজেরি এই ঘোষণা দেন।  

মোহাম্মদ জাফর মোন্তাজেরি বলেছেন, ইরানের বিচার বিভাগের সাথে নৈতিকতা পুলিশের কোনো সম্পর্ক নেই এবং এই পুলিশকে বিলুপ্ত করা হয়েছে।

রোববার (৪ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে মোন্তাজেরি জানিয়েছিলেন, হিজাব আইনে কোনো পরিবর্তন করা যায় কি না, তা যৌথভাবে খতিয়ে দেখছে আইন এবং বিচারবিভাগ। তবে হিজাব আইনে ঠিক কি ধরনের পরিবর্তন আনা হতে পারে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।

তিনি আরও জানান, সংসদের সাংস্কৃতিক কমিশনের সঙ্গে দেখা করেছেন দুই বিভাগের যৌথ প্রতিনিধি দল। হিজাব আইনে পরিবর্তনের বিষয়ে তাদের মধ্যে বিস্তারিত কথা হয়েছে বলে দাবি করেছেন তিনি।

অন্যদিকে গত শনিবার প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি জানিয়েছিলেন, ইরানের সাধারণতন্ত্র এবং ইসলামিক প্রতিষ্ঠানগুলো সাংবিধানিকভাবে শক্ত ভিতের উপর প্রতিষ্ঠিত। তবে নির্দিষ্ট কিছু প্রক্রিয়ার মাধ্যমে দেশের সংবিধানে বদল আনা সম্ভব বলে মন্তব্য করেন তিনি। 

প্রেসিডেন্টের এই বার্তার মধ্যেই সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত ছিল বলে অনেকে মনে করেন। 

image


উল্লেখ্য, 'সঠিকভাবে' হিজাব না পরায় গত ১৩ সেপ্টেম্বর ইরানের নৈতিকতা পুলিশের হাতে আটক হন ২২ বছর বয়সী কুর্দি তরুণী মাশা আমিনি। আঘাতের কারণে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় কোমায় চলে যাওয়ার তিনদিন পর তার মৃত্যু হয়। 

মাশার পরিবারের অভিযোগ, পুলিশের অত্যাচারের কারণে মাশার মৃত্যু হয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করে পুলিশ দাবি করেছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মাশার মৃত্যু হয়েছে। 

ওই ঘটনার পর ইরানজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ এক পর্যায়ে সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। ওই বিক্ষোভ থেকে ‘নৈতিকতা পুলিশের’ কার্যক্রম বাতিল এবং বাধ্যতামূলক হিজাবের বিরুদ্ধে আওয়াজ তোলে আন্দোলনকারীরা। গত সেপ্টেম্বর থেকে চলা আন্দোলনে এ পর্যন্ত দুই শতাধিক মানুষ নিহত হওয়ার কথা স্বীকারও করেছে তেহরান। 

আরও পড়ুন: আগামী মাসেই ইউরোপে তেল সরবরাহ বন্ধ করতে পারে রাশিয়া

এর মধ্যেই কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলে বিক্ষোভকারীদের প্রতি সংহতি জানিয়ে নিজেদের ম্যাচের আগে নিজ দেশের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানান ইরানি ফুটবলাররা। এর ফলে আরও এগিয়ে যায় আন্দোলন এবং শেষ পর্যন্ত নমনীয় হলো ইরান সরকার। 

তবে ‘নৈতিকতা পুলিশের’ কার্যক্রম স্থগিতের বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। 


একাত্তর/আরবিএস  

ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিনিময়ে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। গত রবিবার তেহরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
স্পেনের কাছে অতিরিক্ত সময়ের লড়াইয়ে ১-০ গোলে বিশ্বমঞ্চের শিরোপা হারানোর পর মেটলাইফ স্টেডিয়ামের ঘাসে বসে লিওনেল মেসির সেই অঝোর ধারায় কান্না, পুরো আর্জেন্টিনার হৃদয়কে দুমড়ে-মুচড়ে দিয়েছে। তবে, হারের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর