ইরানে বন্দুকযুদ্ধে বিপ্লবী গার্ডের চার সদস্য নিহত

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, ০৮:৪৪ পিএম

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশে অজ্ঞাত সন্ত্রাসীগোষ্ঠীর সঙ্গে বন্দুকযুদ্ধে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) অন্তত চার সদস্য নিহত হয়েছেন। 

ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা আইআরএনএ’র এক প্রতিবেদনে বলে হয়েছে, সোমবার (১৯ ডিসেম্বর) পাকিস্তান সীমান্তের কাছাকাছি সিস্তান-বেলুচিস্তান প্রদেশের সারাভান অঞ্চলে এ ঘটনা ঘটে। 

আইআরএনএ এক বিবৃতিতে জানায়, হামলার পরপরই ইরানের নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতির কারণে হামলাকারীরা পাকিস্তানের দিকে সরে যেতে বাধ্য হয়েছে।

তবে হামলাকারীদের সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য বা তাদের পরিচয় নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। 

এর আগে ওই এলাকায় মাদক চোরাচালান চক্রের পাশাপাশি বেলুচি সংখ্যালঘু ও সুন্নি সমর্থিত বিভিন্ন চরমপন্থী বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: রংপুরে ট্রাক-অ্যাম্বুলেন্স-ইজিবাইকের সংঘর্ষে নিহত পাঁচ

সিস্তান ও বেলুচেস্তান প্রধানত বেলুচ সংখ্যালঘু দ্বারা অধ্যুষিত, যা ইরান এবং আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তের কাছে অবস্থিত।

এ অঞ্চলে বসবাস করে দেশটির সংখ্যালঘু সুন্নি সমর্থিত বেলুচি সম্প্রদায়ের মানুষ। সম্প্রতি মাশা আমিনির মৃত্যু কেন্দ্র করে সরকার বিরোধী আন্দোলনে এ সম্প্রদায়ের সদস্যরাও ব্যপক সংখ্যায় অংশ নেন।

মাশা আমিনির মৃত্যুর পরে আরও অস্থির হয়ে উঠেছে অঞ্চলটি। এরইমধ্যে সেখানে নিরাপত্তা জোরদার করেছে ইরান। 


একাত্তর/আরবিএস 

যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর