ক্যালিফোর্নিয়ায় ভূমিকম্পে দুইজনের প্রাণহানি

আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ১২:৫৭ পিএম

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত দুইজনের প্রাণহানির ঘটনা ঘটেছে।

ভূমিকম্পের কারণে পাথর ধ্বস ও হাজার হাজার লোক বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, হাম্বোল্ট কাউন্টির ইউরেকা বন্দর নগরীতে মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে এ ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৪।

কাউন্টির জরুরি কর্মকর্তারা জানান, ইল রিভার ভ্যালির লোকজনের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। আনুমানিক ১১ জন আহত হয়েছে। মারা গেছে দুইজন।

শেরিফ কার্যালয় মৃতদের সম্পর্কে বিস্তারিত আর কিছু জানায় নি।

শক্তিশালী এ ভূমিকম্পের কারণে প্রায় ৭০ হাজার লোক বিদ্যুৎহীন হয়ে পড়েছে। প্যাসিফিক গ্যাস ও ইলেকট্রিক কোম্পানি বলতে পারেনি বিদ্যুৎ সরবরাহ পুনরায় কখন শুরু করা যাবে।

আরও পড়ুন: জনস্রোত এড়াতে বাস ছেড়ে হেলিকপ্টারে মেসিরা

এদিকে ভূমিকম্প পরবর্তী একাধিক কম্পনও অনুভূত হয়েছে। ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, সান ফ্রান্সিসকো থেকে ২৫০ মাইল দূরের এ অঞ্চলে আগামী দিনগুলোতেও আরো কম্পন অনুভূত হতে পারে।


একাত্তর/আরএ

ইরানের জ্বালানি অবকাঠামো ও তেল ট্যাঙ্কারে যে কোনো মার্কিন হামলার জবাবে সমান ও সমপরিমাণ পাল্টা আঘাত হানার স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। মধ্যপ্রাচ্য...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর সাথে ছয় মাস ধরে চলা যুদ্ধ ও পারস্পরিক হামলার ধারাবাহিকতায় পারস্য উপসাগরে নতুন 'বিধিনিষেধ অঞ্চল' ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে ইরান। একই সাথে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী...
মার্কিন নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট তীব্র অর্থনৈতিক সঙ্কট সামাল দিতে নিজস্ব প্রচেষ্টা জোরদার করার ঘোষণা দিয়েছে ইরান। একই সঙ্গে দেশের নিরাপত্তা ও স্বার্থে আঘাত এলে এর বিপরীতে ‘বেদনাদায়ক জবাব’ দেওয়া হবে...
ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে ক্রেমলিনে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। চার বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে শনিবার মস্কোয় রুশ...
আমেরিকা ও ইসরাইলের দফায় দফায় হামলা এবং নৌ-অবরোধের মধ্যেও ইরানের অপরিশোধিত তেল রপ্তানি এক ঘণ্টার জন্যও বন্ধ হয়নি বলে দাবি করেছেন দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী মহসিন পাকনেজাদ। একই সঙ্গে ধ্বংসপ্রাপ্ত...
সম্প্রতি নেপাল ও চীন সীমান্তে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী বন্যা ও কাদা-পাথরের ধস বিশ্বজুড়ে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে। চার হাজার ফুট উপর থেকে হিমবাহের বিশালাকার বরফের স্তূপ হঠাৎ খসে পড়ে ঘটে যাওয়া এই...
মামলার আসামি নন, অথচ নাম-বাবার নাম ও গ্রামের নাম মিলে যাওয়ায় পটুয়াখালীর এক জেলেকে গ্রেপ্তার করে ১৮ দিন কারাগারে রাখার অভিযোগ উঠেছে মহিপুর থানা পুলিশের বিরুদ্ধে।
জাতীয় সংসদে আরও চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সোমবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর