মোসাদের সাথে সম্পর্কযুক্ত ১৩ জনকে আটকের দাবি ইরানের

আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ০৩:৪৬ পিএম

ইসরাইলের জাতীয় গোয়েন্দা সংস্থার (মোসাদ) সঙ্গে সম্পর্কযুক্ত গুপ্তচর ও সন্ত্রাসীচক্রের ২৩ সদস্যকে শনাক্ত করার পাশপাশি ১৩ জনকে আটকের দাবি করেছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়। 

মঙ্গলবার (১০ জানুয়ারি) ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে। 

ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে জানায়, রাজধানী তেহরান, ইস্পাহান, ইয়াদ, পশ্চিম আযারবাইজান এবং গোলেস্তান প্রদেশে ২৩ ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে যারা মোসাদের সঙ্গে সম্পর্কযুক্ত। 

অন্যদিকে ১৩ জন গুপ্তচরকে আটক করা হয়েছে, যাদের কাছ থেকে বিভিন্ন ধরনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে যা গোয়েন্দাবৃত্তি ও সন্ত্রাসবাদী কাজে ব্যবহার করা হয়ে থাকে।

আরও পড়ুন: বিদেশ গিয়ে মোসাদসহ নানা কাণ্ডের পর দেশে এলেন নুর

ইরানি গোয়েন্দা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, গত ডিসেম্বরে অন্য একটি অভিযানে চারটি চক্রের কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করা হয়।

তেহেরানের অভিযোগ, মোসাদের এসব গুপ্তচর ইরানের ভেতরে একজন সেনা কর্মকর্তাকে হত্যা এবং বিভিন্ন শহরে অন্তর্ঘাতমূলক তৎপরতা চালানোর প্রস্তুতি নিচ্ছিল। বিদেশি মদদে যখন ইরানের ভেতরে সরকারবিরোধী বিক্ষোভের নামে সহিংসতা চালানো হচ্ছে তখন এই সমস্ত গুপ্তচরকে আটক করা হয়।

উল্লেখ্য, ইসরাইলের জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদ। আমান (সামরিক গোয়েন্দা) ও শিন বেতের (অভ্যন্তরীণ নিরাপত্তা) পাশাপাশি মোসাদ ইসরাইলি গোয়েন্দা শাখার অন্যতম প্রধান সংগঠন। গোয়েন্দা তথ্য সংগ্রহ, গোপন অভিযান ও সন্ত্রাসবাদ দমনে কাজ করার দাবি করলেও সংস্থাটির নামে একাধিক দেশে সন্ত্রাসবাদী কর্মকান্ড চালানোর অভিযোগ রয়েছে। 

ইসরাইলের প্রধানমন্ত্রীর নির্দেশে চলে সংস্থাটি। এর বার্ষিক বাজেট আনুমানিক প্রায় ১০ বিলিয়ন শেকেল বা প্রায় আড়াই বিলিয়ন মার্কিন ডলার। অনুমান করা হয়, সংস্থাটিতে প্রায় ৭ হাজার লোক কাজ করে। এটি বিশ্বের বৃহত্তম গুপ্তচরবৃত্তি সংস্থাগুলোর একটি।  


একাত্তর/আরবিএস  

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর