চীনে ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেয়ায় নিহত পাঁচ, গ্রেপ্তার এক

আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ০৪:৫৫ পিএম

চীনের গুয়াংজুতে পথচারীদের মধ্যে গাড়ি উঠিয়ে দেয়ায় পাঁচজন নিহত ও ১৩ জন আহত হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় শহরের একটি ব্যস্ত জংশনে এ দুর্ঘটনা ঘটে।

এই ঘটনা জনসাধারণের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। অনেকেই এই ব্যক্তির বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে আক্রমণ করার অভিযোগ এনেছে।

অনলাইনে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার পরপরই ড্রাইভার গাড়ি থেকে নেমে ব্যাঙ্কনোট বাতাসে ছুড়ে মারছে।

পুলিশ ২২ বছর বয়সী ওই গাড়িচালককে আটক করেছে এবং তদন্ত শুরু করেছে।

স্থানীয় গণমাধ্যমকে একজন প্রত্যক্ষদর্শী জানান, ওই যুবক ইচ্ছাকৃতভাবে ট্রাফিক লাইটের জন্য অপেক্ষা করা লোকদের মধ্যে গাড়ি উঠিয়ে দেন। তিনি বিদ্বেষপূর্ণভাবে গাড়িটি তাদের ওপর উঠিয়ে দেন। এরপর তিনি একটি ইউ-টার্ন নেন এবং আবার তাদেরকে আঘাত করেন। 

ওই প্রত্যক্ষদর্শী আরও বলেন, তিনি খুব দ্রুত গাড়ি চালাচ্ছিলেন না, কিন্তু কিছু লোক সময়মতো পালাতে পারেনি কারণ তারা জানত না যে তিনি ইচ্ছাকৃতভাবে তাদের মারছেন। 

ওই যুবক একজন ট্রাফিক পুলিশ কর্মকর্তা ও তার মোটরসাইকেলকেও চাপা দেন বলে জানা গেছে। কিন্তু সেই অফিসার পালিয়ে যেতে সক্ষম হন।

আরও পড়ুন: দ্বিতীয় দফায় বাইডেনের সরকারি গোপন নথির সন্ধান

ঘটনাটি জনগণের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। চীনা নববর্ষের ঠিক আগেই এই ঘটনা ঘটায় অনেকে দুঃখ প্রকাশ করেছেন। 

অনেকে উল্লেখ করেছেন যে ওই যুবক একটি বিলাসবহুল গাড়ি চালাচ্ছিলেন এবং বাতাসে টাকা নিক্ষেপ করছিলেন। তিনি একটি ধনী এবং শক্তিশালী পরিবার থেকে এসেছেন কিনা সে ব্যাপারে অনেকেই প্রশ্ন তুলেছেন।


একাত্তর/এসজে 

চীনের রাজধানী বেইজিংয়ে নিরাপত্তার স্বার্থে ড্রোন ও মানববিহীন আকাশযান (ইউএভি) রাখা ও ব্যবহারের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। ১৫ নভেম্বর থেকে কার্যকর হতে যাওয়া নতুন বিধিমালা...
সাত বছর পর ভারতীয় মাটিতে পা রেখেছেন চীনের ক্ষমতাধর প্রেসিডেন্ট শি জিনপিং। উপলক্ষ নয়া দিল্লিতে আয়োজিত ব্রিকস সম্মেলন। মাত্র ২৪ ঘণ্টার এই ঝটিকা সফরে বিশ্ব রাজনীতির আলো কেড়ে নেয়ার পাশাপাশি আলোচনার...
চীনের ক্ষমতার কেন্দ্রবিন্দু ও রাষ্ট্রপ্রধান শি জিনপিংয়ের অফিশিয়াল রাষ্ট্রীয় বিমানটি কোনো সাধারণ আকাশযান নয়। এয়ার চায়না দ্বারা পরিচালিত এই রূপান্তরিত বোয়িং ৭৪৭-৮ ইন্টারকন্টিনেন্টাল মূলত চীন...
ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত দু'দিনব্যাপী ব্রিকস সম্মেলনের প্রথম দিন শেষে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আয়োজিত নৈশভোজে যোগ দেননি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একইভাবে এতে অনুপস্থিত ছিলেন...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ এবং নিজের...
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টাকালে নৌকা ডুবিতে আট বাংলাদেশির মৃত্যু হয়। এ ঘটনায় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
দেশের বিভিন্ন শ্রেণির এক হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সহযোগিতা চেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর