পাপুয়া নিউগিনির সাথে দ্রুত নিরাপত্তা চুক্তি চায় অষ্ট্রেলিয়া

আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ০৮:০০ পিএম

অষ্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এন্থনি আলবানিজ পাপুয়া নিউগিনির সাথে দ্রুত নিরাপত্তা চুক্তি করার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) অষ্ট্রেলিয় সরকারের প্রশান্ত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান প্রভাব পরিহার করতে চায় এ আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে, বিদেশী সরকার প্রধান হিসেবে আলবানিজ প্রথমবারের মতো পাপুয়া নিউগিনির পার্লামেন্টে ভাষণ দেন। এ সময়ে তিনি সম্পদ সমৃদ্ধ প্রশান্ত মহাসাগরীয় দেশটির আইন শৃঙ্খলাকে ব্যাহত না করে একটি নিরাপত্তা চুক্তির বিষয়ে আলোচনার জন্যে দ্রুত উপসংহার টানার আহ্বান জানান।

দু’দিনের সফরে নিউগিনিতে থাকা আলবানিজ বলেন, এ চুক্তি হবে গভীর বিশ্বাস-ভিত্তিক এবং চুক্তিটি আঞ্চলিক নিরাপত্তা মোকাবেলায় তৈরি হবে।

কোভিড-১৯ এর কারণে আলবানিজের সফর কিছুটা দেরিতে শুরু হয়েছে। মূলত ডিসেম্বরেই তার এই সফরটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আরও পড়ুন: দ্বিতীয় দফায় বাইডেনের সরকারি গোপন নথির সন্ধান

উল্লেখ্য, চীনের ক্রমবর্ধমান কূটনৈতিক, অর্থনৈতিক ও সামরিক প্রভাবে গভীরভাবে উদ্বিগ্ন আলবানিজের মধ্য বামপন্থী সরকার ২০২২ সালের মে মাসের নির্বাচনের পর থেকে প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর সাথে দ্রুতই এ ধরনের  চুক্তিতে যাওয়ার কার্যক্রম চালাচ্ছে। অষ্ট্রেলিয়ার কাছ থেকে ১৯৭৫ সালে স্বাধীনতা পাওয়া পাপুয়া নিউগিনি ও অস্ট্রেলিয়ার মধ্যে দীর্ঘদিনের প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে। 


একাত্তর/জো 

ইরানের সাথে চলমান সংঘাত উপসাগরীয় দেশগুলোকে ওয়াশিংটনের সাথে তাদের দীর্ঘদিনের নিরাপত্তা অংশীদারিত্বের ভিত্তিগুলো পুনর্মূল্যায়ন করতে বাধ্য করছে বলে মনে করেন আরব গালফ স্টেটস ইনস্টিটিউটের জ্যেষ্ঠ...
প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র পাপুয়া নিউগিনির প্রত্যন্ত হাইল্যান্ড অঞ্চলে দুই গোত্রের সংঘর্ষে অন্তত ৬৪ জন নিহত হয়েছে।
ভয়াবহ দাঙ্গার পর পাপুয়া নিউগিনিতে ১৪ দিনের জরুরি অবস্থা জারি করা হয়েছে। বৃহস্পতিবার জরুরী অবস্থা ঘোষণার পর থেকেই রাস্তায় সেনা এবং পুলিশ মোতায়েন রেখেছে কর্তৃপক্ষ।
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউ গিনির উত্তরাঞ্চলে ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর