ফিলিপাইনের আরও চার ঘাঁটিতে প্রবেশাধিকার পেলো যুক্তরাষ্ট্র

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৩৬ পিএম

দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তি সম্প্রসারণের ফলে ফিলিপাইনের আরও চারটি সামরিক ঘাঁটিতে প্রবেশের অনুমতি পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই চুক্তির মাধ্যমে, ওয়াশিংটন উত্তরে দক্ষিণ কোরিয়া এবং জাপান থেকে দক্ষিণে অস্ট্রেলিয়া পর্যন্ত নিজেদের উপস্থিতি নিশ্চিত করলো। 

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের ম্যানিলা সফরের সময় চুক্তিটি উন্মোচন করা হয়। সফরে তিনি ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সাথে আলোচনা করেন। 

এক যৌথ বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা বিভাগ এবং ফিলিপাইনের জাতীয় প্রতিরক্ষা বিভাগ জানায়, 'কৌশলগত এলাকায় চারটি নতুন স্থান নির্ধারণের চুক্তির সাথে বর্ধিত প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি (ইডিসিএ) বাস্তবায়নকে ত্বরান্বিত করার পরিকল্পনা এবং বিদ্যমান পাঁচটি স্থানে প্রকল্পের উল্লেখযোগ্য সমাপ্তি ঘোষণা করতে পেরে ফিলিপাইন এবং মার্কিন যুক্তরাষ্ট্র গর্বিত'। 

ফিলিপাইন থেকে যুক্তরাষ্ট্রের প্রস্থানের প্রায় ৩০ বছর পর এই চুক্তি সই উল্লেখযোগ্য একটি ঘটনা।   

ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের দক্ষিণ-পূর্ব এশিয়া প্রোগ্রামের পরিচালক গ্রেগরি বি পোলিং বলেন, দক্ষিণ চীন সাগরে এমন কোনও আকস্মিক পরিস্থিতি নেই যার জন্য ফিলিপাইনে প্রবেশের প্রয়োজন নেই। যুক্তরাষ্ট্র স্থায়ী ঘাঁটি খুঁজছে না। এটি জায়গার সাথে সম্পর্কিত, ঘাঁটির সাথে নয়। 

ইডিসিএ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফিলিপাইনের মধ্যে একটি দশক-দীর্ঘ নিরাপত্তা জোটের অংশ। এটি মার্কিন সৈন্যদের বিতর্কিত জলসীমার কাছাকাছি ফিলিপাইনের পাঁচটি ঘাঁটিতে প্রবেশের অনুমতি দেয়। 

বিবৃতিতে বলা হয়েছে, এই সম্প্রসারণ দুই দেশের জোটকে 'শক্তিশালী এবং আরও স্থিতিস্থাপক' করে তুলবে এবং 'সম্মিলিত সামরিক সক্ষমতার আধুনিকায়নকে ত্বরান্বিত করবে'। 

আরও পড়ুন: ওমান উপসাগরে ফরাসি বাহিনীর হাতে অস্ত্রের চালান আটক

মার্কিন যুক্তরাষ্ট্র নতুন ঘাঁটি কোথায় তা জানায়নি। তবে তাদের মধ্যে তিনটি ফিলিপাইনের উত্তর প্রান্তে অবস্থিত একটি দ্বীপ লুজনে হতে পারে, যেটি চীন বাদে তাইওয়ানের নিকটবর্তী একমাত্র বড় ভূখণ্ড। 

তাইওয়ান ও দক্ষিণ চীন সাগরের বিতর্কিত নাইন-ড্যাশ লাইনের অধীনে প্রায় পুরো জলপথের ওপর চীনের দাবি যখন আরও জোরালো হচ্ছে তখন যুক্তরাষ্ট্রের এই ঘোষণা এলো। বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান এই রুটের ওপর ফিলিপাইন, অন্যান্য দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ এবং তাইওয়ানেরও দাবি রয়েছে। 


একাত্তর/এসজে

যুক্তরাষ্ট্রের সবশেষ শুল্ক বৃদ্ধির পদক্ষেপ বেইজিংয়ের সঙ্গে বাণিজ্য উত্তেজনা নতুন করে উসকে দিতে যাচ্ছে; এর মাধ্যমে বিশ্বের কারখানা হিসেবে পরিচিত চীনকে কোণঠাসা করতে অন্যান্য দেশের ওপর চাপ সৃষ্টি করে...
নির্বাচনী প্রচারণার তিক্ততা ও ব্যক্তিগত আক্রমণ ভুলে মিশিগানের নবনির্বাচিত ডেমোক্র্যাট সিনেটর আবদুল এল-সাঈদকে ‘স্মার্ট লোক’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তিনি...
বাংলাদেশসহ বিশ্বের ১৪টি প্রধান বাণিজ্য অংশীদার দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক আরোপের প্রস্তাব করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ‘কাঠামোগত অতিরিক্ত শিল্প সক্ষমতা’ মোকাবিলার...
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) এবং জাতীয় গোয়েন্দা পরিচালকের দপ্তরের (ওডিএনআই) অতি গোপনীয় তথ্য ব্যবস্থায় সাইবার অনুপ্রবেশ বা তথ্য লঙ্ঘনের ঘটনা ঘটেছে। একাধিক সংবাদমাধ্যমের...
রংপুরে অটোচালক মো. আরিফুল ইসলাম (২৯) হত্যা মামলায় সেনাসদস্য শাহীন শেখকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। 
সয়াবিন তেলের দাম লিটারপ্রতি তিন টাকা বাড়িয়েছে সরকার। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় এবং দেশের সার্বিক সরবরাহ পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে খোলা পাম তেলের...
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা না করে ড্রেনে বর্জ্য ফেলে ব্লকেজ সৃষ্টি ও জনদুর্ভোগ বাড়ানোর দায়ে লক্ষ্মীপুরে দুই খাবরের হোটেলকে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে...
শিক্ষকদের বদলি জটিলতা নিরসনে সফটওয়্যার সংশোধনের উদ্যোগ নেওয়া এবং শূন্যপদ ছাড়াই সনদ দেওয়ায় সৃষ্ট সঙ্কট পর্যালোচনার পাশাপাশি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ও বদলি ব্যবস্থার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর